Sunday, May 17, 2026

প্রতারণার অভিযোগে কাঠগড়ায় পঞ্চায়েত প্রধান

Date:

Share post:

চাকরি দেওয়ার নাম করে ভুয়ো নিয়োগপত্র দিয়ে 40 লক্ষ টাকা কাটমানি নেওয়ার অভিযোগ উঠল কোচবিহার 2 নম্বর ব্লকের মধুপুর গ্রাম পঞ্চায়েত প্রধান যোগেশ বর্মনের বিরুদ্ধে। অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে এলাকার পাঁচ যুবকের থেকে তিনি 40 লক্ষ টাকা নেন। শুধু তাই নয়, তাঁদের হাতে ভুয়ো নিয়োগপত্র তুলে দিয়েছেন বলেও অভিযোগ। সোমবার সকালে কোচবিহার 2 নম্বর ব্লকের বিজেপি কর্মীরা একযোগে পুন্ডিবাড়ি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান। এলাকার পাঁচ যুবক চঞ্চল রায়, টগেন রায়, বিশাল রায়, শেখর রায় ও অমল রায়ের থেকে প্রধান টাকা নিয়েছেন বলে অভিযোগ। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের ভুয়ো নিয়োগপত্রও দেওয়া হয়েছে তাঁদের।

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে প্রধান যোগেশ বর্মন বলেন, যাঁদের চাকরি দেওয়ার কথা বলা হচ্ছে তাঁদের তিনি চেনেন না। আর কোনোরকম টাকা লেনদেন হয়নি। পাল্টা বাড়িতে দুষ্কৃতী হামলার অভিযোগে পুন্ডিবাড়ি থানায় ডায়েরি করেছেন প্রধান।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...