Saturday, June 27, 2026

শাস্তি বিধান করতে রাজ্যসভায় এ কী বললেন জয়া বচ্চন?

Date:

Share post:

দুষ্কৃতীদের ছেড়ে দেওয়া হোক জনতার মাঝে। সংসদের দাঁড়িয়ে স্পষ্ট জানালেন সাংসদ জয়া বচ্চন। সোমবার, রাজ্যসভার অধিবেশনে হায়দরাবাদে পশু চিকিৎসককে গণধর্ষণ-খুনের ঘটনায় আলোচনা হয়। সেখান বক্তব্য পেশ করতে গিয়ে জয়া বলেন, সমালোচনা অনেক হয়েছে এবার শক্ত হাতে মোকাবেলা করতে হবে। তিনি বলেন, “অনেক দেশে এই ধরনের দুষ্কৃতীদের প্রকাশ্যে শাস্তি হয়। আমি আইন হাতে তুলে নেওয়ার পক্ষে নই। তবু এক্ষেত্রে এই ধরনের ধর্ষকদের পুলিশ হেফাজত থেকে বের করে জনতার হাতে ছেড়ে দেওয়া উচিত”। দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এই ধরনের অপরাধ বন্ধ হবে না।
জয়ার এই মন্তব্যের পরে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আইন হাতে তুলে নেওয়ার এই দাবি নিয়ে সমালোচনা করতে পারে বলে মত রাজনৈতিক মহলের।

Related articles

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...