Sunday, May 17, 2026

সাইকেল চড়ে শ্বশুরবাড়িতে নববধূ, কারণটা কী?

Date:

Share post:

দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে দেশজুড়ে ত্রাহি ত্রাহি রব। তার মধ্যে যদি বিয়ের মতো অনুষ্ঠান বাড়িতে থাকে, তাহলে তো আর কথাই নেই। খরচের বহর বাড়তে বাড়তে যে কোথায় পৌঁছয়, তার সীমা থাকে না। তবে বিয়ে মানেই জাঁকজমক করতে হবে এমন কিন্তু কোন ব্যাপার নেই। অন্তত এমনটাই মনে করেন পাঞ্জাবের বাসিন্দা গুরুবকশিস। বিয়ে শুধু সাদামাটাভাবে করাই নয়, কনেকে সাইকেলে বসিয়ে বাড়ি এনেছেন তিনি। আর সেই ঘটনায় এলাকায় রীতিমতো হইচই পড়ে গিয়েছে।
ছোটবেলা থেকেই আর পাঁচটা লোকের মতো বিয়ে নিয়ে অনেক পরিকল্পনা ছিল গুরুবকশিসের। কিন্তু যখন বিয়ের ঠিক হয় তখন বাজার অগ্নিমূল্য। তাই নিতান্ত সাদামাটা ভাবে বিয়ে করবেন বলে সিদ্ধান্ত নেন তিনি। মাত্র 12 জন আত্মীয় নিয়ে স্থানীয় গুরুদুয়ারায় যান ওই যুবক। সেখানে সাদামাটাভাবেই বিয়ে করেন রমনদীপ কাউরকে। এরপর 25 কিলোমিটার দূরের নিজের বাড়িতে বউকে সাইকেলে বসিয়ে নিয়ে আসেন গুরুবকশিস। বিয়েতে বাজে খরচ বন্ধ তো ভালো কথা। কিন্তু একেবারে নবদম্পতির সাইকেল যাত্রা! পড়শিরা এই নিয়ে বেশ মজাই করছেন।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...