Tuesday, April 21, 2026

আজহারের বকেয়া মিটিয়ে দিতে উদ্যোগী মহারাজ

Date:

Share post:

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার পর রবিবার ছিল বিসিসিআইয়ের প্রথম বার্ষিক সাধারণ সভা। সেখানে সুপ্রিম কোর্ট রাজি থাকলে সৌরভের মেয়াদ 2024 পর্যন্ত হতে পারে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি সমস্ত বকেয়া মিটিয়ে নেওয়ার আলোচনাও হয়েছে এদিন। যার মধ্যে অন্যতম হল আজহারউদ্দিনের বকেয়া।

মহম্মদ আজহারউদ্দিনের প্রাপ্য দেড় কোটি টাকা দিয়ে দেওয়ার কথা ভেবেছেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ। মাঝে সব ক্রিকেটারকে অনুদান হিসেবে মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছিল। দেড় কোটি টাকার সঙ্গে এই অনুদানের টাকা আজহারউদ্দিনকে ফিরিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, লোধা কমিটির সুপারিশ বদর সংক্রান্ত বিসিসিআইয়ের শুনানি ও তার ফয়সালা চলতি সপ্তাহে হয়ে যাবে বলেই আশাবাদী বিসিসিআই। সম্ভবত শুনানি হতে পারে আজ, মঙ্গলবার। রায়ও দ্রুত পাওয়া যাবে বলে মনে করছেন বোর্ডের সদস্যরা। তবে এসবের মাঝে ভারতের প্রাক্তন ক্রিকেটারের বকেয়া মিটিয়ে দিতে উদ্যোগী প্রেসিডেন্ট সৌরভ।

Related articles

কমিশনের সাঁজোয়া গাড়ির পরে রাজ্যপালের হেল্পলাইন নম্বর: শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি

বাংলার নির্বাচনে ভোটারদের ভোট দেওয়া ছাড়া আর সবই প্রায় নিশ্চিত করে ফেলেছে নির্বাচন কমিশন। একদিকে বুথে পৌঁছাতে প্রায়...

দ্বিতীয় দফায় আরও আঁটসাঁট নিরাপত্তা, পূর্ব মেদিনীপুর ও কলকাতায় মোতায়েন বিপুল বাহিনী 

দ্বিতীয় দফার ভোটের প্রস্তুতিতে কোমর বেঁধে নামল নির্বাচন কমিশন। রাজ্যের স্পর্শকাতর এলাকাগুলোতে শান্তি বজায় রাখতে এবং ভোটারদের নিরাপত্তা...

এটাই উত্তরপ্রদেশ, বিহার থেকে আসা ‘পরিবর্তন’: মমতাকে শাহর অশ্লীল সম্বোধনে তোপ অভিষেকের

মহিলা সংরক্ষণ সংশোধন বিলকে হাতিয়ার করে গোবলয়ের দল বিজেপি মহিলা-প্রেমী হিসাবে নিজেদের প্রমাণে বাংলায় এসে ভয়ঙ্কর চেষ্টা করে...

প্রথম দফার ভোটের দামামা: জারি ‘সাইলেন্স পিরিয়ড’, কড়া নজরদারিতে কমিশন 

রাজ্যে প্রথম দফার ভোটের দামামা বেজে গিয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা বাজার সঙ্গে সঙ্গেই নির্বাচনী বিধি মেনে প্রথম দফার...