Thursday, March 5, 2026

প্রবল চাপে সাংবাদিক বৈঠক করে দলবদল-বিধায়কদের ঘোষণা, বিজেপিতে আছি

Date:

Share post:

বেনজির !

তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া বিধায়করা পুরোদস্তুর সাংবাদিক বৈঠক করে জানালেন, তাঁরা ফের দলবদল করছেন না, বিজেপিতেই আছেন৷ বিজেপির বক্তব্য,
কয়েকজন বিধায়ককে নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন চলছে। তা দূর করতেই এই বার্তা৷ দলবদল করা তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত, শুভ্রাংশু রায় ও বিশ্বজিৎ দাস রাজ্য বিজেপি দপ্তরে সাংবাদিক বৈঠকে করে জানালেন, তাঁরা দলবদল করছেন স্বেচ্ছায়, তৃণমূলে ফেরার কোনও প্রশ্ন নেই। ওদিকে একই গুঞ্জন বাগদার বিধায়ক দুলাল বর ও নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং-কে নিয়েও। তাঁরাও দলবদল করে তৃণমূল ছেড়ে বিজেপিতে। সাংবাদিক বৈঠকে দুলাল এবং সুনীল ছিলেন না। কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় তৃণমূলে ফিরতে পারেন বলেও গুঞ্জন ছড়িয়েছে৷ গেরুয়া শিবির সাংবাদিক বৈঠকে শোভনকে হাজির করতে পারেনি৷ বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘শোভনবাবু বিজেপিতে আছেন বলেই তো জানি।’ অতীতে তৃণমূল থেকে দলবদল করে বিজেপিতে যাওয়া নেতা বা বিধায়কদের নিয়ে সাংবাদিক বৈঠক করে বিজেপি নেতৃত্বকে কখনও জানাতে হয়নি যে এরা দলেই আছেন৷ প্রবল চাপে এবার সেই কাজটাই বিজেপি রাজ্য নেতৃত্বকে করতে হলো বলে রাজনৈতিক মহলের বক্তব্য ৷

spot_img

Related articles

আপ্লুত-সম্মানিত: রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়ে জানালেন তৃণমূলের ৪ প্রার্থী

এবার রাজ্যসভায় (Rajya Sabha) তৃণমূলের (TMC) প্রার্থী তালিকায় রয়েছে বিশাল চমক। সব হিসেব-জল্পনা উল্টে দিয়ে প্রাক্তন ডিজি রাজীব...

পিলখানা প্রোমোটার খুনে দিল্লি থেকে পুলিশের জালে ২ মূল অভিযুক্ত হারুন-রহিদ

হাওড়ার (Howrah) পিলখানায় (Pilkhana) প্রোমোটার সফিক খান খুনের ঘটনায় অবশেষে গ্রেফতার দুই মুল অভিযুক্ত । ঘটনার আটদিনের মাথায়...

যুদ্ধ সংকট: কলকাতায় আটকে ওয়েস্ট ইন্ডিজ, প্রোটিয়াদের দেশে ফেরা নিয়েও ধোঁয়াশা

পশ্চিম এশিয়ায় যুদ্ধের(War) প্রভাব ক্রমশ বাড়ছে ক্রীড়াক্ষেত্রে। শুধু ফুটবল বা ব্যাডমিন্টন নয়, ক্রিকেটেও লেগেছে যুদ্ধের আঁচ। যুদ্ধের ফলে...

রাজ্যসভায় যাওয়ার বহুদিনের ইচ্ছে: পোস্টে জানালেন স্বয়ং নীতীশ, মানতে নারাজ JDU কর্মীদের বিক্ষোভ বিহারজুড়ে

রাজ্যসভায় যাচ্ছেন। বহুদিনের ইচ্ছে। সব জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার, নিজেই স্যোশাল মিডিয়া জানালেন বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী নীতীশ কুমার...