Thursday, March 5, 2026

এক দেশে এক রেশন কার্ড

Date:

Share post:

এবার “এক দেশ, এক রেশন কার্ড” প্রকল্প কার্যকর করতে চলেছে কেন্দ্রীয় সরকার। আগামী বছরের জুন মাস থেকেই সেই পরিষেবা চালু হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান। দেশের যে কোনও প্রান্ত থেকে এই কার্ডের মাধ্যমে রেশন নিতে পারবেন গ্রাহকরা। প্রধানত ভিন রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকদের কথা ভেবেই এই “এক দেশ, এক রেশন কার্ড” চালু করতে চাইছে কেন্দ্র।

জাতীয় খাদ্য আইনের আওতায় এই পরিষেবা পাওয়া যাবে। তবে এর জন্য আগে সংশ্লিষ্ট রেশন দোকানে আধার কার্ড দেখাতে হবে। পুরো প্রক্রিয়াটাই অনলাইনে হবে। রেশনে দুর্নীতি আটকাতে এই পরিষেবা চালুর ভাবনা বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

আপাতত ১৪টি রাজ্যের জন্য মেশিন বসানো হয়েছে। বাকি ২০ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই ব্যবস্থা শুরু হবে ৷

spot_img

Related articles

ভয়ঙ্কর! গায়ে রং দিতেই নাতির গায়ে গরম জল ছুড়ল ঠাকুমা

গায়ে রং দেওয়াতেই হল মর্মান্তিক পরিণতি! হোলির(Holi) দিন ঠাকুমার গায়ে রং দেওয়া হল নাতির অপরাধ! রেগে গিয়ে নাতির...

যুদ্ধের কারণে দুবাইয়ে আটকে থাকা পর্যটকদের সাহায্যের বার্তা অভিনেতা সোনুর 

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে মধ্যপ্রাচ্যে আটকে পড়েছেন বহু ভারতীয়। রয়েছেন বিদেশি পর্যটকরাও। বিমান পরিষেবা স্বাভাবিক না হওয়ায় তাঁরা...

কেন তৃণমূলে আইনজীবী সৌরভ? যোগদানের পর উত্তর দিলেন নিজেই

তৃণমূল কংগ্রেসে (TMC) যোগ দিলেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সৌরভ চন্দ্র(Sourav Chandra)। তৃণমূল ভবনে তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য...

উর্ধ্বমুখী সর্বনিম্ন তাপমাত্রা, রবিবার থেকে বৃষ্টি বঙ্গে 

মার্চের প্রথম সপ্তাহে চড়ছে পারদ, বৃহস্পতিবার সকাল থেকেই যথেষ্ট গরম অনুভূত হচ্ছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় (South Bengal weather)।...