Saturday, May 30, 2026

সরব লকেট, প্রশংসা করলেন সুদীপও

Date:

Share post:

জন্মদিনে লোকসভায় সরব লকেট চট্টোপাধ্যায়। বাংলা মহিলারা সুরক্ষিত নয়, এই বক্তব্য নিয়ে ঝড় তোলেন লকেট। এদিন লোকসভার স্পিকার ওম বিড়লারও জন্মদিন। লকেট তাঁর ঘরে যান শুভেচ্ছা জানাতে। গিয়ে দেখেন সুদীপ বন্দ্যোপাধ্যায় বসে। লকেটের প্রশংসা করেন সুদীপও। স্পিকারকে বলেন,” ও আমার স্ত্রীকে চেনে।” লকেট বলেন,” হ্যাঁ আমাদের সিনিয়র উনি।” এরপর লকেটে আগুণে ভাষণের প্রসঙ্গ ওঠে। সুদীপ বলেন,” লকেট যখন তৃণমূলে ছিল, তখন চুপচাপ থাকত। ও এতকিছু পারে, বুঝিনি। এখন বিজেপিতে যাওয়ার পরে দেখছি এইভাবে ঝাঁঝালো বক্তৃতা দিচ্ছে।” সুদীপ লকেটকে বলেন,” তুমি বলতে উঠলেই আমরা নজর রাখি। তুমি কেবল বাংলার প্রসঙ্গে ঢুকে পড়।” লকেট বলেন,” সে তো বলবই।” স্পিকার বলেন,” আজ আপনারও জন্মদিন। তাই বক্তৃতায় ঝগড়া করবেন না।” লকেট হেসে ফেলেন।

Related articles

বাংলায় সার্ভাইকাল ক্যান্সারের টিকাকরণ কর্মসূচির উদ্বোধনে স্বাস্থ্যপরিষেবা নিয়ে বড় আপডেট মুখ্যমন্ত্রীর

মহিলাদের সার্ভাইকাল ক্যান্সারের প্রতিরোধে বড় পদক্ষেপ রাজ্য সরকারের (Govt of West Bengal) । শনিবার সকালে বিধাননগর মহকুমা হাসপাতাল...

চন্দননগর পুরনিগমে মেয়র-সহ ৩০ কাউন্সিলরের পদত্যাগ

হুগলির চন্দননগরে (Chandannagar, Hooghly) ভেঙ্গে গেল পুরবোর্ড। শুক্রবার পুরনিগমের মেয়র-সহ ৩০ জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেন৷ ফলে ৩৩...

পথে-প্রতিবাদে তৃণমূল সুপ্রিমো, মমতার কর্মসূচির কথা জানিয়ে চিঠি গেল পুলিশে

ভোটের ফলপ্রকাশের প্রায় একমাস পর প্রতিবাদ কর্মসূচি নিয়ে রাস্তায় নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ২...

বেআইনিভাবে সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে আটক নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান 

নদিয়ার (Nadia) নবদ্বীপ পুরসভার চেয়ারম্যানের বাসভবনের পাশেই অবস্থিত ক্লাবে বেআইনিভাবে বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী দীর্ঘদিন ধরে মজুত করে...