Monday, June 8, 2026

বস্তাবন্দি মহিলার দেহ উদ্ধার গঙ্গার ঘাটে, হাতের ট্যাটুতে কার নাম?

Date:

Share post:

মহিলার বস্তাবন্দি দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল বাগবাজার ঘাটে। বৃহস্পতিবার দুপুরে
বাগবাজার ঘাটে বস্তাবন্দি অবস্থায় এক মহিলার পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়দের থেকে খবর পেয়ে কলকাতা উত্তর বন্দর থানার পুলিশ দেহটি উদ্ধার করে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মহিলাকে খুন করে বস্তায় ঢোকানো হয়। পরনে ছিল হলুদ-সবুজ শাড়ি। মহিলার দু’হাতেই ট্যাটু রয়েছে। একহাতে লেখা ‘রূপা’। অন্য হাতে লেখা ‘ওঁ’ ও ত্রিশূল আঁকা। তবে তাঁর পরিচয় এখন জানা যায়নি। মহিলার মুখ সম্পূর্ণ ভাবে বিকৃত করা হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Related articles

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...