Monday, May 18, 2026

ভর্তুকি উঠছে সংসদের ক্যান্টিনে

Date:

Share post:

সংসদের ক্যান্টিনে আর 65 টাকায় মিলবে না বিরিয়ানি। কারণ, ভর্তুকি তুলে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এতদিন সংসদের ক্যান্টিনে মাখন-রুটি মিলত মাত্র ৬ টাকায়। চাপাটি ২ টাকা, ভাত ৭ টাকা, হায়দরাবাদি চিকেন বিরিয়ানি ৬৫ টাকা, চিকেন কারি ৫০ টাকা, ফিস কারি ৪০ টাকা, মাটন কারি ৪৫ টাকা, তন্দুরি চিকেন ৬০ টাকা, কফি ৫ টাকা, সাদা ধোসা ১২ টাকা, স্যুপ ১৪ টাকা। এখন থেকে বাজারদরেই খাবর কিনবেন সাংসদরা। নির্বাচনী কমিটির বৈঠকে ক্যান্টিন থেকে ভর্তুকি তোলার স্পিকার ওম বিড়লার প্রস্তাবে সব দলের সাংসদরাই সম্মতি জানিয়েছেন।

এই ভর্তুকি বাবদ সরকারের খরচ হত বছরে ১৭ কোটি টাকা। ২০১৫ সালে জানা যায়, সাংসদদের খাবারে ৮০ শতাংশ ভর্তুকি দিচ্ছে সরকার। তা নিয়ে শোরগোল হয়েছিল। তারপরেই ‘না লাভ, না ক্ষতি’ ভিত্তিতে ক্যান্টিন চালানোর সিদ্ধান্ত নেওয়ার পর দাম কিছুটা বেড়েছিল। যখনই কেন্দ্রের তরফে কোনও বিষয়ে ভর্তুকি তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়, তখনই আমজনতা প্রশ্ন তোলে সংসদে এত কম পয়সায় খাবার পান কী করে সাংসদরা? সেখানে তো ভর্তুকি ওঠে না? এবার থেকে সম্পূর্ণ ভর্তুকি তুলে নেওয়ার সিদ্ধান্ত হল।

Related articles

চন্দ্রনাথ খুন উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত! পালাচ্ছিল দিল্লিতে

চন্দ্রনাথ রথ খুন খুনে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত। সোমবার বালিয়া এলাকার বাসিন্দা রাজকুমার সিংকে মোজাফফরনগর পুলিশের...

শ্লীলতাহানির অভিযোগে বিদ্ধ দেবালয়! আইনি নোটিশের পর এবার এফআইআরের হুঁশিয়ারি অঙ্কিতার

টলিপাড়ায় এবার পরিচালক বনাম অভিনেত্রীর আইনি লড়াই। পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে সরাসরি আইনি পথে হাঁটলেন...

সন্ত্রাসের রাজনীতির কাছে মাথা নত করবে না তৃণমূল, মেদিনীপুর ও বর্ধমান ঘুরে বার্তা ফ্যাক্ট ফাইন্ডিং টিমের

বিজেপি সন্ত্রাসের রাজনীতি কায়েম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলায়। জোর করে ভোটে জেতার পর জেলায় জেলায় ভাঙচুর-অত্যাচার চালিয়ে...

FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

ভোট প্রচারে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায় হওয়া এফআইআরের খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই...