Monday, May 18, 2026

বাড়তে পারে রঙিন টিভি, সেট টপ বক্স এর মতো বিভিন্ন জিনিসের দাম , কেন জানেন?

Date:

Share post:

দেশে বাড়তে চলেছে আমদানি কর। কেন্দ্রীয় সরকারের তরফে এমনই জানা গিয়েছে। এর ফলে মধ্যবিত্তের পকেটে টান পড়ার সম্ভাবনা প্রবল । সত্যি যদি আমদানি কর বাড়ে সেক্ষেত্রে দাম বাড়ার সম্ভাবনা রঙিন টিভি, সেট টপ বক্স, ভিডিও গেম, গাড়ির টায়ার-এর পাশাপাশি কাজুবাদামের মতো খাবার জিনিসেরও।

এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে যুক্তিও। দেশে প্রস্তুত জিনিসপত্রের বাজার বাড়ানোই এর মূল লক্ষ্য বলে জানা গিয়েছে । এর ফলে দেশীয় জিনিস কেনার চাহিদা বাড়বে বলে মনে করছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রক বিভিন্ন তথ্য ও পরিসংখ্যান পর্যবেক্ষণ করার পরই এই সিদ্ধান্তে পৌঁছেছেন বলে জানা গিয়েছে। কিন্তু দেশীয় জিনিসপত্রের লোকসান এভাবে কি আদৌ ঠেকানো সম্ভব? কেন্দ্রীয় অর্থমন্ত্রকের এই সিদ্ধান্ত কতটা সঠিক তা সময়ই বলবে।

Related articles

কোর্টের লড়াইয়ে স্বস্তি বিসিসিআই, জ্বালানি সংকটের মধ্যেও চলবে আইপিএল?

মাঠের বাইরে কোর্টের লড়াইয়ে বড় জয় বিসিসিআই(BCCI)। আরটিআইয়ের (RTI) আওতায় পড়বে না ভারতীয় ক্রিকেট বোর্ড। ৮ বছর ধরে...

জাতীয় শিক্ষা নীতির আওতায় আসছে বাংলা, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পরেই জাতীয় শিক্ষা নীতির আওতায় আসছে বাংলা। রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা নিয়ে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী...

হাইকোর্টে ২৬ মে পর্যন্ত রক্ষাকবচ ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গিরের, তদন্তে সহযোগিতার নির্দেশ 

আগামী ২৬ মে পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনার ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বিরুদ্ধে কোনওরকম কড়া পদক্ষেপ বা গ্রেফতার...

বকেয়া DA নিয়ে কাটল না ধোঁয়াশা, হতাশ সরকারি কর্মীরা

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা DA অন্যতম বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছিল। ক্ষমতায়...