Monday, May 18, 2026

টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখেই ক্যারিবিয়ানদের বিরুদ্ধে খেলতে নামছে টিম ইন্ডিয়া

Date:

Share post:

দুরন্ত ফর্মে থেকে আজ, শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছে ভারত। সিরিজের প্রথম ম্যাচ হবে হায়দারাবাদে। টেস্ট ও একদিনের ফরম্যাটে দুরন্ত গতিতে বিরাটদের রেসের ঘোড়া ছুটলেও কুড়ি-বিশের লড়াইয়ে একটু কম ছন্দে রয়েছে টিম ইন্ডিয়া। আইসিসি টি-টোয়েন্টি রাঙ্কিং-এ পাঁচ নম্বরে রয়েছে বিরাট শিবির। আগামী বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে নিজেদের ঝালিয়ে দল গুছিয়ে নিতে চায় ভারত।

চলতি সিরিজে সকলের নজর থাকবে বিশেষত লোকেশ রাহুল ও ঋষভ পন্থের দিকে। চোটের জন্য ক্যারিবিয়ানদের বিরুদ্ধে খেলবেন না শিখর ধাওয়ান। এর পাশাপাশি বিগত দু’বছর পর কামব্যাক করতে চলেছেন মহম্মদ শামি। বাংলার এই পেসার বর্তমানে দুরন্ত ফর্মে রয়েছে। যে কোনও বিপক্ষ দলের ত্রাস হয়ে উঠেছেন শামি। তাই কুড়ি-বিশের ফরম্যাটেও ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদবদের সঙ্গী হতে চলেছেন তিনি। তবে ঋষভের দিকে সকলের নজর থাকলেও প্রত্যেকবারের মতো এবারও তাঁর পাশে রয়েছেন ক্যাপ্টেন বিরাট কোহলি। প্রাক-ম্যাচ সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, ঋষভের পাশে রয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

অন্যদিকে বিরাট কোহলিকে ভয় না পেয়ে সামনের দিকে দলকে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ কোচ ফিল সিমন্স। তিনি বলেন, ‘কোহলিকে নিয়ে দলের বোলারদের মধ্যে একটা ভীতি রয়েছে। তাই আমি বলেছি, কোহলিকে নিয়ে বেশি না ভেবে নিজেদের পারফরম্যান্সে মনোনিবেশ যেন করা হয়। তাহলেই সাফল্য আসবে। তবে এ কথা স্বীকার করতেই হবে যে, বিরাটকে আউট করাই আসল চ্যালেঞ্জ।’ এখন সেই চ্যালেঞ্জে ক্যারিবিয়ান বোলাররা উত্তীর্ণ হতে পারেন কিনা, সেটাই দেখার। সব মিলিয়ে শুক্রবারেই টি-টোয়েন্টি ম্যাচে স্বাভাবিকভাবেই ভারত ফেভারিট, তা বলাই যায়। এখন জয় কোন দলের আসে, সেটাই দেখার।

Related articles

আর কিছু বাঁচবে না: ইরানকে ফের সময় বেঁধে হুঁশিয়ারি ট্রাম্পের

ফের একবার হরমুজ প্রণালী খোলা নিয়ে সময় বেঁধে হুঁশিয়ারি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। যেভাবে গুরুত্বপূর্ণ প্রণালী আটকে থাকায়...

রাজ্য সরকারি চাকরিতে সুখবর! বাড়ল নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা, বিজ্ঞপ্তি জারি নবান্নের 

রাজ্য সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড়সড় সুখবর দিল নবান্ন। এক ধাক্কায় বাড়িয়ে দেওয়া হল সরকারি চাকরিতে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা।...

দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন! বিহারে অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রাজধানী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার বড়সড় প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা। এবার...

মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক: নজর সরকারি কর্মীদের ডিএ-তে

রাজ্যের ক্ষমতায় আসার পর ১৫ দিনের মধ্যে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এখনও পর্যন্ত নটি দফতর পাঁচজন...