Friday, May 8, 2026

চিকিৎসার টাকা নেই, অসুস্থ স্ত্রীকে জীবন্ত সমাধিস্থ করল স্বামী!

Date:

Share post:

অভাবের সংসার। নুন আনতে পান্তা ফুরোয়। গোদের উপর বিষ ফোঁড়ার মতো বাড়িতে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী অসুস্থ স্ত্রী। চিকিৎসা করার টাকা নেই। অগত্যা স্ত্রীকে জীবন্ত সমাধিস্থ করল গোয়ার এক বাসিন্দা। এই অভিযোগ পাওয়ার পরেই তাকে গ্রেপ্তার করেছে পানাজি পুলিশ।

স্বামীর নাম তুকারাম শেটগাঁওকার। তার বিরুদ্ধে অভিযোগ, গত বৃহস্পতিবার অসুস্থ স্ত্রী তানভিকে নারভিম গ্রামে নির্মীয়মাণ টিল্লারি সেচ প্রকল্পের জমিতে সমাধিস্থ করেছে সে। এমনকী, প্রকল্পের কাজে যুক্ত শ্রমিকরা তানভির দেহ মাটি খুঁড়ে তুলতে গেলেও তাদের বাধা দেয় তুকারাম। ফলে মারা যায় স্ত্রী।

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে অর্থাভাবে ছিল তুকারামের। অসুস্থ স্ত্রীর চিকিৎসা খরচ চালানোর টাকাও ছিল না তার কাছে। অভাব তাকে অবসাদে ভোগাতে শুরু করে। সেজন্যই স্ত্রী তানভিকে খুন করেন তুকারাম। পুলিশ তার বিরুদ্ধে ৩০২, ২০১ ধারায় মামলা রুজু করেছে।

Related articles

দাদার দেখানো পথেই সাফল্য, ছাত্রীদের মধ্যে প্রথম বেদশ্রুতির লক্ষ্য ইঞ্জিনিয়ারিং

দাদার দেখানো পথে হেঁটেই সাফল্যের দেখা পেল মাধ্যমিকে ছাত্রীদের মধ্যে প্রথম হওয়া বেদশ্রুতি সিনহা(Bedoshruti Sinha )।২০১৪ মাধ্যমিকে দাদা...

ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস! 

শুক্রবার সকাল থেকে মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির খবর মিলেছে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather...

নির্বাচনী ফল বেরোনোর পর দলবিরোধী মন্তব্য কেন, ৫ মুখপাত্রকে শো-কজ তৃণমূলের 

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে (WB Assembly Election 2026) তৃণমূল কংগ্রেসের (TMC) পরাজয়ে দল বিরোধী মন্তব্য করতে দেখা গেছে জোড়াফুলের...

সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী অভিরূপের 

প্রকাশিত হয়েছে মাধ্যমিক ২০২৬-র ফলাফল (Madhyamik 2026)। প্রথম স্থান অর্জন করেছেন উত্তর দিনাজপুর জেলার সারদা বিদ্যামন্দির স্কুলের ছাত্র...