Monday, June 15, 2026

দিল্লি ক্যাপিটালস-এর মালিক হতে চলেছেন এই বিজেপি-সাংসদ

Date:

Share post:

শিরোনামে আসতে চলেছেন IPL-এর অন্যতম সেরা ও সফল অধিনায়ক তথা এক বিজেপি সাংসদ।

জাতীয়স্তরের এক ইংরেজি সংবাদমাধ্যমের খবর, BCCI অনুমতি দিলে অন্যতম সেরা IPL দল, ‘দিল্লি ক্যাপিটালস’-এর ‘পার্টনারশিপ’ মালিক হতে চলেছেন গৌতম গম্ভীর৷
এই মুহুর্তে দিল্লি ক্যাপিটালস-এর মালিক দু’টি সংস্থা, JSW স্পোর্টস এবং GMR গ্রুপ। 2018 সালে JSW স্পোর্টস গ্রুপ দিল্লি ক্যাপিটালস এর 50% শেয়ার কিনে নিয়েছিল। বাকি 50% শেয়ার ছিল GMR গ্রুপের হাতে। গৌতম গম্ভীর GMR গ্রুপের থেকে ওই 50% শেয়ার কিনে নিচ্ছেন৷ বিজেপি সাংসদ গৌতম গম্ভীর নিজে এ প্রসঙ্গে কোনও মন্তব্য না করলেও, তাঁর ঘনিষ্ঠসূত্রে জানা গিয়েছে, খুব শীঘ্রই দিল্লি দলের অন্যতম মালিক হতে চলেছেন গৌতম।

Related articles

মোদির সফরের আগে কলকাতাকে সাজাতে কোটি কোটি টাকার উন্নয়ন প্যাকেজ! ইঙ্গিত মুখ্যমন্ত্রীর 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) কলকাতা সফর ও আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে শহরজুড়ে (Kolkata) শুরু হল 'স্বচ্ছতা...

দিশানীর জীবনে নতুন দিশা! বাগদান সারলেন মিঠুন-কন্যা

চক্রবর্তী পরিবারে ফের বাজতে চলেছে বিয়ের সানাই। মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) বড় ছেলে মহাক্ষয়ের বিয়ের কয়েক বছর পরে...

যোগ দিবসকে ‘উৎসব’-এ পরিণত করার ডাক মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক যোগ দিবসকে ঘিরে রাজ্যজুড়ে জনঅংশগ্রহণের ডাক দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। কলকাতা পুরসভার 'স্বচ্ছতা সে স্বাগত'...

মণিপুরে হাসপাতালের বাইরে পুলিশের কাঁদানে গ্যাস, লাঠিচার্জ

ফের উত্তপ্ত মণিপুর। লেইলন ভাইফেই গ্রামের কুকি সম্প্রদায়ের তিন আহত ব্যক্তিকে ভর্তি করায় মণিপুরের রাজধানী ইম্ফলের উপকণ্ঠে ল্যাম্পহেলপাটের...