Tuesday, March 17, 2026

উন্নাও ধর্ষণ কাণ্ডের নির্যাতিতাকে চোখের জলে বিদায় জানাল গোটা গ্রাম

Date:

Share post:

উন্নাওয়ে ধর্ষণ কাণ্ডে নির্যাতিতাকে চোখের বিদায় জানাল গোটা গ্রাম। দগ্ধ অবস্থায় চল্লিশ ঘণ্টা লড়াইয়ের পর হার মানতে হয়েছে উন্নাওয়ের নির্যাতিতাকে। এ দিন গ্রামেই সমাধিস্থ করা হয় তাঁর দেহ। প্রাথমিকভাবে নির্যাতিতার দেহের সৎকার করতে রাজি হয়নি তরুণীর পরিবার। এরপর ওই তরুণীর পরিবারের সঙ্গে দেখা করেন লখনউ-এর ডিভিশনাল কমিশনার মুকেশ মেশরাম। তরুণীর বাবা এবং অন্যান্যদের সঙ্গে প্রায় ঘণ্টা দুয়েক কথাবার্তা চালান তিনি। শেষ পর্যন্ত নির্যাতিতার দেহের সৎকার করতে রাজি হয় পরিবার। এ দিন নিজেদের জমিতেই সমাধিস্থ করা হয় তাঁর দেহ। তরুণীর পরিবার সূত্রে জানা গিয়েছে, ভবিষ্যতে ওই জমিতে একটি সমাধিস্থল গড়ে তোলা হবে। এ দিন গোটা গ্রাম নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়।

আরও পড়ুন-প্রেমের বিয়ে, এক মাসের সংসার, গ্রেফতার, অপহরণ-মুক্তিপণের মামলা!

 

spot_img

Related articles

রাতের কলকাতায় শিলাবৃষ্টি, মঙ্গলেও দক্ষিণবঙ্গে দুর্যোগের সতর্কতা!

চৈত্রের শুরু হতে না হতেই কালবৈশাখীর আমেজ দক্ষিণবঙ্গ জুড়ে। সোমবার সন্ধ্যা থেকেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়েছিল জেলায় জেলায়।...

ভোট ঘোষণার পর কমিশনের রদবদল, ২৪ ঘণ্টার মধ্যে নতুন দায়িত্বে শীর্ষকর্তারা

ভোট ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের একাধিক শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিককে সরানো হয়েছিল। তার ২৪ ঘণ্টার...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

মানুষের দৈনন্দিন জীবনে নানা প্রভাব ফেলে—কখনও সাফল্য, কখনও বাধা। আজ কার অর্থভাগ্য উজ্জ্বল, কার কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ, আবার কার...

বিধানসভা নির্বাচন ২০২৬: প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...