Thursday, February 5, 2026

শেষকৃত্যে জুটল নিরাপত্তা

Date:

Share post:

বেঁচে থাকতে মেলেনি পুলিশি নিরাপত্তা। সেই সুযোগেই তাকে ধরে-মেরে-গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় 5 দুষ্কৃতী। উন্নাওয়র সেই গণধর্ষিত তরুণীর শেষকৃত্যে পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। রীতিমতো কর্ডন করে দেহ নিয়ে যায় পুলিশ।

রবিবার উন্নাওয়ে নিজেদের জমিতেই মেয়েকে সমাধিস্থ করে পরিবার।

40 ঘণ্টা লড়াইয়ের পরে শুক্রবার গভীর রাতে তাঁর মৃত্যু হয়। পরিবারকে 25 লক্ষ টাকা ও সরকারি খরচে বাড়ির প্রস্তাব দিয়েছিল উত্তর প্রদেশ সরকার। সে প্রস্তাব ফিরিয়ে দিয়ে নির্যাতিতার বাবা বলেছেন, দোষীদের শাস্তি চাই।

আদিত্যনাথের সরকার অবশ্য পরিবারটিকে নিরাপত্তার আশ্বাস দিয়েছে। পাশাপাশি, আবেদন করলে তারা আগ্নেয়াস্ত্র লাইসেন্স পাবে বলেও জানানো হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে এই নিরাপত্তাটা যদি সেদিন বয়ান দিতে যাওয়ার পথে তরুণীটি পেতেন, তাহলে এভাবে তার দেহকে কর্ডন করতে হত?

spot_img

Related articles

বিরোধী ঐক্যের সামনে পর্যুদস্ত: লোকসভায় ভাষণ দিতে পারলেন না প্রধানমন্ত্রী মোদি

বিরোধী দলনেতাকে রাষ্ট্রপতি অভিবাসনের জবাবি ভাষণ দিতে না পারার প্রতিশোধ লোকসভায় নিল বিরোধীরা। বিরোধী দলগুলি বিক্ষোভের জেরে বুধবার...

জর্জ-বৈভবদের দাপুটে ব্যাটিংয়ে বিশ্বকাপ জয়ের দুয়ারে ভারতের যুবরা

৩১১ রানের বিশাল টার্গেট তাড়া করে মাত্র ৪১.১ ওভারে আফগানিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের(U19 ICC World Cup) ফাইনালে...

প্রস্তুতি ম্যাচে হিট নতুন ওপেনিং জুটি, বোলিংয়ে প্রশ্ন রেখেই স্বস্তির জয়

টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) আগে প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৩০ রানে হারাল ভারত(India)। আগামী শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের(USA)...

এভাবেই লড়াই চালান একজন নেত্রী: মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে অখিলেশ, প্রিয়াঙ্কা

একটি রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী ঠিক কেমন ভূমিকা নিতে পারেন তা বুধবার দেখিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা...