Monday, May 18, 2026

পেঁয়াজ কত করে? দেখতে বাজারে হাজির মুখ্যমন্ত্রী

Date:

Share post:

পেঁয়াজের দাম নিয়ে দেশ জুড়ে চর্চা। সুফল বাংলা স্টল থেকে রেশন দোকানে সুলভ মূল্যে পেঁয়াজ দিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু বাস্তবে তা কতটা কার্যকর হচ্ছে? বাজারেই বা কত দামে বিকোচ্ছে পেঁয়াজ? সরেজমিনে দেখতে সোমবার সকালেই ভবানীপুরে যদুবাবুর বাজারে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলেন বিক্রেতাদের সঙ্গে। বিক্রেতারা তাঁকে জানান, ১২০ টাকা কেজি দরে পেঁয়াজ কিনছেন তাঁরা। বিক্রি করছেন ১৩০ টাকা করে। সঙ্গে থাকা সরকারি আধিকারিককে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, সব নথিভুক্ত করে রাখার জন্য। সরকার সুফল বাংলা প্রকল্পে ৫৯ টাকা কেজি দরে পেঁয়াজ দিলেও, যদুবাবুর বাজারের সেই গাড়ি আসছে না বলে অভিযোগ ক্রেতাদের।
বেশ কিছুদিন ধরেই আকাশ ছোঁয়া পেঁয়াজের দাম। বেঙ্গালুরুতে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। কলকতা সহ রাজ্যে দাম ঘোরাফেরা করছে ১৫০ টাকা কেজি-র আশপাশে। এই পরিস্থিতিতে ৫৯ টাকা দরে পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নেয় রাজ্যে। বিক্রি শুরুও হয়েছে। রাজ্যের কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার জানান, নাসিক থেকে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ এসেছে রাজ্যে। আরও পেঁয়াজ আসছে। এবার খোলা বাজারে দাম কমতে পারে বলে আশা।

ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলার পর বাজার ছাড়েন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, বাইরের রাজ্যগুলি থেকে পেঁয়াজ এনে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার। এদিকে দাম আকাশ ছোঁয়া দাম থেকে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে আজ সোমবার থেকেই প্রায় ৯৫০টি রেশন দোকানে পেঁয়াজ দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য। তারও আগে সুফল বাংলার স্টলে ৫৯ টাকা কেজি দরে ভর্তুকিতে পেঁয়াজ বিক্রি শুরু করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

Related articles

IPL: ঘরের মাঠে ধোনির শেষ ম্যাচ! মাহির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে

চলতি আইপিএলে(IPL) চেন্নাই সুপার কিংস (CSK) ঘরের মাঠ চিপকে শেষ ম্য়াচ খেলতে নামছে। এই ম্যাচের আগে ধোনির (MS...

বেপাত্তা বিধায়ক দিলীপ মণ্ডল! পুলিশের জালে পুত্র

বিধায়ক দিলীপ মণ্ডলের (MLA Dilip Mandal) বাড়িতে ১৫ মে হানা দিয়েছিল পুলিশ। অভিযোগ, সেখান থেকে ফিল্মি কায়দায় বাড়ির...

লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপরদের সরাসরি অন্নপূর্ণা প্রকল্প, ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত: মন্ত্রিসভা সিদ্ধান্ত

অন্যতম যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকেই (Cabinet Meeting) সেই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প নিয়ে...

পার্ক সার্কাসের ঘটনায় গ্রেফতার ৩৮, হাতে মাস্টারমাইন্ডও

পার্ক সার্কাস( Park Circus) এলাকায় উত্তেজনার পর সোমবার থেকে সেখানে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। নতুন করে কোনও অপ্রীতিকর...