Monday, May 18, 2026

ধোনির ৬ মাস ছুটির আসল রহস্য এবার সামনে এল

Date:

Share post:

লইয়া ভূমিকায় মাহি। ভারতের প্রাক্তন অধিনায়ক এবার সোপ অপেরায় নিজের হাত পাকাচ্ছেন। সেনার বীরত্বের কাহিনি নিয়ে আসছে টিভিতে ধারাবাহিক। আর সেই ধারাবাহিকে প্রযোজক মহেন্দ্র সিং ধোনি। ভাবনা পরিকল্পনা সবই মোটামুটি চূড়ান্ত পর্বে। শুটিং শুরু হতে আর কিছু দিন বাকি।

বিশ্বকাপে পর থেকেই ভারতীয় দলের বাইরে রয়েছেন মাহি। এর মাঝে তিনি কাশ্মীর সীমান্তে দীর্ঘ একমাস সেনাবাহিনীর সঙ্গে প্রশিক্ষণ নিয়েছেন। এই মুহূর্তে মাহি টেরিটোরিয়াল আর্মির প্যারাশুটের রেজিমেন্টের সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল। সেনাবাহিনীর প্রতি ভারতের প্রাক্তন অধিনায়ক যে আলাদা একটা জায়গা থাকবে বলার অপেক্ষা রাখে না। তাই বিনোদন জগতে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ হচ্ছে ধোনির। ধোনির অন্দরমহল এর খবর এই ক’টি মাস তিনি মূলত সোনি টিভির ধারাবাহিক নিয়ে কাজ করে গিয়েছেন। কী হবে বিষয়, কারা অভিনয় করবেন এবং কত এপিসোডের হবে, সে নিয়ে আলোচনা করে ফাইনাল করেছেন। অশোকচক্র এবং পরমবীরচক্র প্রাপক দুঃসাহসী সৈনিকদের জীবন তুলে ধরা হবে ধারাবাহিকে। শোনা যাচ্ছে এই ধারাবাহিকের অ্যাঙ্কার হবেন খোদ ধোনিই।

Related articles

FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

ভোট প্রচারে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায় হওয়া এফআইআরের খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই...

দেবজ্যোতি মিশ্রের ‘আলোপাখির গান’, চাঁদের হাট জিডি বিড়লা সভাঘরে

সুরের কোনো সীমানা হয় না। দেশকাল ও ভাষার গণ্ডি পেরিয়ে সুরই মানুষকে এক সুতোয় বেঁধে রাখে। বাংলা তথা...

সংখ্যালঘু ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে নেদারল্যান্ডসের কটাক্ষ, কড়া জবাব ভারতের

ভারতের গণতান্ত্রিক পরিকাঠামো, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সংখ্যালঘু অধিকার নিয়ে ডাচ প্রধানমন্ত্রী রব জেটেন যে উদ্বেগ প্রকাশ করেছিলেন, তার...

কোর্টের লড়াইয়ে স্বস্তি বিসিসিআই, জ্বালানি সংকটের মধ্যেও চলবে আইপিএল?

মাঠের বাইরে কোর্টের লড়াইয়ে বড় জয় বিসিসিআই(BCCI)। আরটিআইয়ের (RTI) আওতায় পড়বে না ভারতীয় ক্রিকেট বোর্ড। ৮ বছর ধরে...