Monday, May 18, 2026

নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে অগ্নিগর্ভ উত্তর পূর্ব ভারত

Date:

Share post:

নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে রীতিমত অগ্নিগর্ভ উত্তর পূর্ব ভারত ।সোমবার সকাল থেকেই অসমে চলছে অঘোষিত বনধ।ছাত্রদের সংগঠন নর্থ ইস্ট স্টুডেন্টস অর্গানাইজেশন (Neso) নাগরিকত্ব বিলের প্রতিবাদে গোটা উত্তর-পূর্বে বন্‌ধের ডাক দিয়েছে। এ ছাড়াও সোমবার অসমে বন্‌ধের ডাক দিয়েছে অল কোচ রাজবংশী স্টুডেন্টস ইউনিয়ন (AKRSU), অল অসম চুটিয়া স্টুডেন্টস ইউনিয়ন এবং অল মোরান স্টুডেন্টস ইউনিয়ন।
এরই পাশাপাশি অন্য রাজ্যেও এই বিলের প্রতিবাদে পথে নেমেছেন সাধারণ মানুষ। মঙ্গলবারও চলবে এই বনধ।আসু সহ একাধিক সংগঠন এই বন্ধের পক্ষে পথে নেমেছে।সকাল থেকেই রাস্তাঘাট শুনশান, বন্ধ দোকানপাট। রবিবারই বেঙ্গালুরুতে এই বিলের প্রতিবাদে পথে নেমেছিলেন আট থেকে আশি সব ধর্মের মানুষ, পিছিয়ে ছিল না হায়দারাবাদও।
AKRSU-র সাধারণ সম্পাদক গোকুল বর্মন জানিয়েছেন, নাগরিকত্ব বিলের বিরুদ্ধে এবং দীর্ঘদিনের দাবি মেটানোর দাবিতে তাঁদের লড়াই। অসমের ৬ ওবিসি সম্প্রদায়ের মানুষকে ST তকমা দেওয়ার দাবি জানিয়ে আসছেন তাঁরা। বর্মনের কথায়, ‘আমরা নাগরিকত্ব বিল চাই না। বিজেপির সরকার এই সাম্প্রদায়িক ও অসাংবিধানিক বিল পাশে এতটা তত্‍‌পর, অথচ আমাদের ST তকমা দেওয়ার প্রতিশ্রুতি রক্ষার ব্যাপারে তারা গড়িমসি করছে। কেন্দ্র ও রাজ্য সরকারকে সতর্ক করতেই এই বন্‌ধ। তারা বুঝুক দাবি না-মানলে আরও কত কঠিন দিন তাদের দেখতে হবে।’

Related articles

সপ্তাহের শুরুতেই ফের মেট্রো বিভ্রাট, অফিস টাইমে চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

রবিবারের ভোগান্তির রেশ সোমবারেও। ছুটির দিনের পর কাজের সপ্তাহের প্রথম দিন সকালেই বড়সড় মেট্রো বিভ্রাটের শিকার হলেন মেট্রোর...

পরপর বাইকে ধাক্কা বাসের: তপসিয়ায় মর্মান্তিক মৃত্যু ১ জনের, গুরুতর আহত ২

বেপরোয়া বাসের দৌরাত্ম্য পিছু ছাড়ছে না শহর কলকাতার। নিয়ন্ত্রণ হারানো বাসের ধাক্কায় এবার তপসিয়ায় মৃত্যু হল এক বাইক...

‘ফাইন আর্টসে’র নান্দনিক ‘প্রত্যাবর্তন’: সিনেমাপাড়া বাঁচুক, বার্তা রূপা-রুদ্রনীলের

নতুন সরকারের হাত ধরে নতুন অধ্যায়ের অপেক্ষায় টলিপাড়া। তারই সূচনা হল রবিবারের নন্দনে। নতুন করে মুক্তি পেল ‘অ্যাকাডেমি...

আর কিছু বাঁচবে না: ইরানকে ফের সময় বেঁধে হুঁশিয়ারি ট্রাম্পের

ফের একবার হরমুজ প্রণালী খোলা নিয়ে সময় বেঁধে হুঁশিয়ারি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। যেভাবে গুরুত্বপূর্ণ প্রণালী আটকে থাকায়...