Tuesday, June 2, 2026

মেয়েদের ‘নেতৃত্বের ক্ষমতা’-র কথা বলে মিস ইউনিভার্স দক্ষিণ আফ্রিকার সুন্দরী

Date:

Share post:

মেয়েদের ‘নেতৃত্বের ক্ষমতা’-র কথা বলে মিস ইউনিভার্স দক্ষিণ আফ্রিকার সুন্দরী। সৌন্দর্য মানে বুদ্ধিমত্তার পরিচয়। সম্প্রতি সমাপ্তি হয়েছে ২০১৯ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতার। বিশ্বের বহু সুন্দরীকে ছারিয়ে স্রেফ বুদ্ধিমত্তার জোরে দক্ষিণ আফ্রিকার জোজিবিনি তুনাজি জিতে নিয়েছেন সেরার সেরা শিরোপা। চলতি বছরে মিস ইউনিভার্স প্রতিযোগিতার হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টায়। এই প্রতিযোগীতা ৯ ডিসেম্বর পর্যন্ত চলে। ভারত থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন ভর্তিকা সিং। কিন্তু তিনি চূড়ান্ত পর্ব পর্যন্ত পৌঁছতে পারেননি।

দক্ষিণ আফ্রিকার সুন্দরী জোজিবিনি তুনাজি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব দিয়ে বিশ্বসেরার খেতাব জিতেনিলেন। তাঁকে প্রশ্ন করা হয়, এমন কী জিনিস আধুনিক মেয়েদের শেখানো উচিত? এি প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘নেতৃত্বের ক্ষমতা।’ এরপর তিনি আরও বলেন, বিশ্বের সবচেয়ে বড় শক্তি নারীশক্তি। তাই প্রতিটি নারীকে সুযোগ দেওয়া উচিত যাতে সে তার বুদ্ধিমত্তার প্রকাশ ঘটাতে পারে। জোজিবিনি তুনাজির এই উত্তরের পর আলোড়ন পড়ে যায় গোটা দর্শকাসনে। করতালিতে ফেটে পড়ে থিয়েটার। তাঁর এমন জবাবে মুগ্ধ বিচারকরাও। এরপর তুনাজি আরও বলেন, নেতৃত্বের ক্ষমতা না থাকার কারণেই পিছিয়ে রয়েছে মহিলারা। তবে এর জন্য কোনওভাবেই মহিলারা দায়ি নয়। দায়ি হল সমাজ। তারাই মহিলাদের জন্য এমন ব্যবস্থা করে রেখেছে। যদি প্রতিটি ক্ষেত্রে মহিলাদের সুযোগ দেওয়া দরকার। কিশোরী বা যুবতিদের তাই শেখানো উচিত কীভাবে নিজের জায়গা তৈরি করে নিতে হবে। গোটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাঁর এই বক্তৃতার ভিডিও। তাঁর কথা শুনে নেটিজেনরা মুগ্ধ। প্রশংসা করেছেন প্রায় সবাই।

আরও পড়ুন-খেলার দুনিয়ায় কলঙ্কিত পুতিনের দেশ

 

Related articles

ঘরের মাঠেই বিদেশ সফর! এশিয়ান গেমসের আগে প্রস্তুতি সিরিজ ভারতের

দেশের মাটিতেই এবার বিদেশ সফর করবে ভারতীয় দল(India)। আগামী সেপ্টেম্বর মাসে আফগানিস্তানের(Afghanistan ) টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে দিল্লিতে।...

তীব্র দাবদাহে পুড়ছে দক্ষিণবঙ্গ, ঝড়বৃষ্টি উত্তরে

জুন মাসের শুরু থেকেই ঊর্ধ্বমুখী উষ্ণতা দক্ষিণবঙ্গবাসীর জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। মাসের দ্বিতীয় দিনেও তীব্র গরমে হাঁসফাঁস...

আমেরিকায় পরিবারের ৬ জনকে গুলি করে আত্মঘাতী হত্যাকারী

আমেরিকায় (America) ফের এলোপাথাড়ি গুলিতে নিহত হয়েছেন একই পরিবারের ৬ জন সদস্য। আত্মহত্যা করেছেন হামলাকারী নিজেও। আমেরিকার আইওয়ার...

তারকেশ্বর মন্দির পরিদর্শনের করে আজ বিকেলে দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর 

সল্টলেকে বিজেপির দফতরে 'জনতার দরবার' কর্মসূচিতে মানুষের অভাব অভিযোগের কথা শোনার পর সোমবার দুপুরে হুগলির তারকেশ্বর মন্দিরে যাবেন...