Sunday, May 17, 2026

মুখ্যমন্ত্রীর স্মৃতি নিয়ে প্রায় উচ্ছেদের মুখে দিঘার সেই পরিমলের চায়ের দোকান

Date:

Share post:

মুখ্যমন্ত্রী এই চায়ের দোকানে ঢুকেছিলেন। নিজের হাতে চা বানিয়েছিলেন। পরিবেশনও করেছিলেন মন্ত্রী, আমলা, নেতাদের। রাতারাতি বিখ্যাত হয়ে যাওয়া সেই চায়ের দোকানই উচ্ছেদ হয়ে গেল দিঘা থেকে। সৌজন্যে শিল্প সম্মেলন।

দোকান মালিক পরিমল জানা। সেবার অর্থাৎ মাস চারেক আগে ভোরে হাঁটতে বেরিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী তাঁর দোকানে। তারপর পরিমলের চায়ের দোকান বিখ্যাত হয়ে যায়। কিন্তু এবার শিল্প সম্মলনের দৌলতে দোকানের সামনের অংশ ভেঙে দেওয়া হয়েছে। একটা ঝুপড়ির মতো কোনওরকমে টিকে রয়েছে দোকান। সম্প্রতি দিঘায় হকার উচ্ছেদ হয়। সে সময় পরিমল দোকানের সামনের অংশ সামান্য ভেঙে ফেলেন। আর শিল্প সম্মেলনে গিয়েছে প্রায় সবটা। পরিমল বলেন, দিদি এই দোকানে আসার পর ভেবেছিলাম আমার একটা কিছু হবে। কিন্তু কিছু তো হয়নি, তার সঙ্গে যে দোকান ছিল সেটাও গিয়েছে। দুই মেয়ে পড়াশোনা করে। এই দোকান থেকে সংসার চলে। এখন অকূল পাথারে পড়েছি। স্থানীয় জেলা শাসকের বক্তব্য শিল্প সম্মেলন উপলক্ষে অতিথিদের যাতে কোনো সমস্যা না হয়,, সেই কারণে এই উচ্ছেদ হয়েছে। তবে পরিমলের দোকান পুরোপুরি উচ্ছেদ হয়নি। পরিমল কিন্তু ‘দিদি’র সেই ছবি আজও আগলে রেখেছেন।

Related articles

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...