Tuesday, March 10, 2026

দেশে মেয়েদের আইপিএল শুরু করতে চান সৌরভ

Date:

Share post:

বিশ্বজুড়ে জনপ্রিয় আইপিএল। টি-টোয়েন্টি ফরম্যাটে ক্রিকেটের এই মেগা ইভেন্ট দেখার অপেক্ষায় থাকেন ভারত তথা সারা দুনিয়ার ক্রিকেটপ্রেমীরা। দায়িত্বভার নিয়ে ক্রিকেটের নতুন নতুন ফরম্যাটের সূচনা করছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। পিঙ্ক বলের রাত-দিনের টেস্ট ম্যাচের পরে, এবার তিনি সূচনা করতে চাইছেন মেয়েদের আইপিএল-এর। তার জন্য আরও বেশি সংখ্যক মহিলা ক্রিকেটার প্রয়োজন বলে মনে করছেন তিনি।
আগামী চারবছরের মধ্যে মেয়েদের আইপিএল সম্ভাবনা রয়েছে বলে মত বাংলার মহারাজের। সংবাদ মাধ্যমে তিনি জানান, এর জন্য আরও বেশি মহিলা ক্রিকেটার প্রয়োজন। রাজ্য সংস্থাগুলিকে এবিষয়ে সচেষ্ট হতে হবে। গত কয়েক বছর ধরে মহিলা লিগ চালুর দাবি উঠেছে। সৌরভের মতে, বছর তিনেকের মধ্যে যদি ১৫০-১৬০ জন আন্তর্জাতিক মানে মহিলা ক্রিকেটার তৈরি হয়ে যান, তাহলে আইপিএল করা যেতেই পারে। বিসিসিআই যেভাবে মহিলা ক্রিকেটের উন্নতির জন্য তৎপর হয়েছে, তাতে এই সংখ্যাটা বাড়বে বলে আশাবাদী বোর্ড প্রেসিডেন্ট।

spot_img

Related articles

একদিনের বিশ্বকাপের প্ল্যান শুরু গম্ভীরের, ব্লু-প্রিন্টে আছেন রোহিত-বিরাট?

পর পর দু, বার টি২০ বিশ্বকাপ জয়ের পর এবার টিম ইন্ডিয়ার মিশন ২০২৭ সালের একদিনের বিশ্বকাপ(ODI World Cup...

সুপ্রিম কোর্টের ভর্ৎসনার পর বিতর্কিত বই প্রত্যাহার! ক্ষমা চাইল NCERT

সুপ্রিম কোর্টের (Supreme Court) ভর্ৎসনার পর NCERT প্রত্যাহার করে নিল সেই বিতর্কিত বই। সর্বসমক্ষে বিজ্ঞপ্তি দিয়ে ক্ষমাও চেয়েছে।...

Vanish: বৈধ ভোটারদের নামবাদের প্রতিবাদে ধর্নামঞ্চে ছবি আঁকলেন মমতা

এসআইআর করে বাংলায় বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে একটানা ধর্মতলায় ধর্নায় বসেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

ধর্নামঞ্চে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রীর পাশে থাকার বার্তা শিখ সম্প্রদায়ের

ধর্নামঞ্চে এসে মুখ্যমন্ত্রীকে সমর্থনের বার্তা দিলেন কালীঘাট গুরুদ্বার থেকে আগত শিখ সম্প্রদায়ের প্রতিনিধি গুরবক্স সিং (Gurbaks Singh)। তিনি...