Tuesday, March 10, 2026

তৃণমূলের ‘ভোটগুরু’ প্রশান্ত কিশোর নাগরিকত্ব বিল নিয়ে নীতীশের বিরোধিতায় সরব

Date:

Share post:

ভোটযুদ্ধে এরাজ্যে বৈতরণী পার হওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের ‘ভরসা’ প্রশান্ত কিশোর। তাঁর পরামর্শেই এনআরসি নিয়ে সরব হয়ে উপনির্বাচনে জয় পেয়েছে তৃণমূল। তৃণমূলের বর্তমান ভোটগুরু প্রশান্ত কিশোর আবার নীতীশকুমারের জেডিইউ দলের সহ সভাপতি। নাগরিকত্ব সংশোধনী ইস্যুতে সেই প্রশান্ত কিশোর নিজের দলের সিদ্ধান্তের সমালোচনায় সরব। গতকাল লোকসভায় নাগরিকত্ব বিল নিয়ে বিজেপির পাশে থেকেছে নীতীশের দল। জেডিইউ সাংসদরা বিলের পক্ষে ভোট দিয়েছেন। আর নীতীশের এই সিদ্ধান্তে ব্যাপক চটেছেন প্রশান্ত কিশোর। তিনি বিহারের মুখ্যমন্ত্রীকে রাজ্যসভার ক্ষেত্রে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলেছেন। জেডিইউ সহ সভাপতি প্রশান্ত কিশোরের বক্তব্য, ধর্মের ভিত্তিতে আনা এই বিল বিভাজনের উদ্দেশ্য পূরণে সহায়ক হবে। এই বিল সংবিধানের মূল ধারণার বিরোধী। তাই জেডিইউর উচিত এর বিরোধিতা করা। যদিও অতীতের অবস্থান থেকে সরে এসে নীতীশকুমার যেভাবে লোকসভায় নাগরিকত্ব বিলকে সমর্থন করেছেন, তারপর রাজ্যসভায় সম্পূর্ণ উল্টো অবস্থান নিয়ে বিলের বিরোধিতা করা তাঁর পক্ষে সম্ভব নয়। তবে এই বিল ইস্যুতে দলে প্রশান্ত কিশোর পাশে পেয়েছেন জেডিইউর রাজ্যসভার সাংসদ পবন ভার্মাকে, যিনিও চান বিলের বিরোধিতা করুন নীতীশকুমার।

 

spot_img

Related articles

১০লক্ষের বেশি ভোটার-সমস্যা সমাধান: কমিশনের নিয়মে সমস্যায় বিচার বিভাগ, সুপ্রিম-পর্যবেক্ষণ

বিচার বিভাগের কাজের উপর কোনও প্রশ্ন তোলা নিয়ে কড়া বার্তা শীর্ষ আদালতের। এখনও পর্যন্ত ১০ লক্ষের বেশি অ্যাডজুডিকেশন...

অভিনন্দন বার্তার সঙ্গে আর্থিক পুরস্কার, বোর্ড থেকে কত টাকা পাচ্ছেন সূর্যরা?

টি২০ বিশ্বকাপজয়ী (T20 World Cup)ভারতীয় দলের জন্য রেকর্ড অঙ্কের  পুরস্কারমূল্য ঘোষণা করল বিসিসিআই(BCCI)।  ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ...

কেন্দ্রের ভ্রান্ত নীতিতে এসএসকেএম হাসপাতালে গ্যাস সংকট: ঘরোয়া গ্যাসে রোগীর রান্না

প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার যে ভারতেও প্রশ্নের মুখে তা নিয়ে গোটা দেশকে সোমবার পর্যন্ত অন্ধকারে রেখেছে নরেন্দ্র মোদির সরকার।...

বাণিজ্যিক গ্যাসে কেন্দ্রের কোপ, দেশ জুড়ে প্রভাব হোটেল থেকে শ্মশানে

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে ভারতের একটা বড় অংশের তেলের পাশাপাশি প্রাকৃতিক গ্যাসের সরবরাহ যে ব্যাপকভাবে প্রভাবিত, তা স্বীকার...