Thursday, May 14, 2026

রাজ্যসভায় CAB-তে শিবসেনার সমর্থন নিশ্চিত নয়, চমক দিলেন উদ্ধব ঠাকরে

Date:

Share post:

মহারাষ্ট্রের পর ফের ‘চালক’-এর আসনে বসতে চাইছে শিবসেনা৷

সোমবার লোকসভায়
নাগরিকত্ব সংশোধনী বিল বা Citizenship Amendment Bill-কে সমর্থন করেছে শিবসেনা৷ এবং তা পাশও হয়েছে৷ ওদিকে শিবসেনা বিলটিতে সমর্থন করায়, তার নিন্দা করে ট্যুইট করেছেন রাহুল গান্ধী৷ ফলে, মহারাষ্ট্রে কংগ্রেসের সঙ্গে জোট গড়ে সরকার চালানোর ক্ষেত্রে চাপে পড়েছে শিবসেনা।

বিজেপিকে চমকে দিয়ে শিবসেনা- সুপ্রিমো উদ্ধব ঠাকরে বলেছেন, “সোমবার আমরা লোকসভায় যে প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম, তার উত্তর পাইনি৷ বিষয়টি পরিষ্কার না হওয়া পর্যন্ত রাজ্যসভায় আমরা বিলটিতে সমর্থন দেব না”৷
উদ্ধব ঠাকরের এই বক্তব্যের পরই জল্পনা তৈরি হয়েছে, কংগ্রেসকে ‘তুষ্ট’ রাখতেই কি ফোকাস বদলাতে চলেছে শিবসেনা? উদ্ধব জানিয়ে দিয়েছেন, রাজ্যসভায় বিলটিতে শিবসেনার সমর্থন নিশ্চিত নয়। প্রসঙ্গত, গতমাসেই NCP ও কংগ্রেসের সমর্থনে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন উদ্ধব ঠাকরে।
মুম্বইয়ে সাংবাদিকদের উদ্ধব ঠাকরে বলেছেন, “রাজ্যসভায় তারা যখন বিলটি আনবে, তাদের কিছু পরিবর্তন করা উচিত”। শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত বলেছেন, “লোকসভার মতো একইভাবে আমরা ভোট নাও দিতে পারি, এটা একটা ক্রমবর্ধমান পরিস্থিতি”।
নাগরিকত্ব বিল নিয়ে এটাই শিবসেনার এখনও পর্যন্ত সর্বশেষ অবস্থান।
প্রসঙ্গত, দলের মুখপত্র ‘সামনা’-য় নাগরিকত্ব বিলের প্রথমে নিন্দা করেছিল শিবসেনা৷ ‘সামনা’-য় এই বিলকে ভারতে “অদৃশ্য বিভাজন” বলেই শিবসেনা মন্তব্য করেছে। তারপরেও সেই বিলে তাদের সমর্থন অনেককেই অবাক করেছে৷
মধ্যরাতে, লোকসভায় পাশ হওয়া বিলটি, বুধবার রাজ্যসভায় পেশ করা হবে৷ সংসদের উচ্চকক্ষে সরকার সংখ্যালঘু হওয়ায় সেখানে পাটিগণিত বেশ কঠিন বলেই রাজনৈতিক মহলের ধারনা৷
এর পর শিবসেনার এই সর্বশেষ মন্তব্য বিষয়টিকে বিজেপির পক্ষে অশনি সংকেত বলেই অনেকে মনে করছেন৷

Related articles

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...