Saturday, May 9, 2026

সব দেশের মুসলিমদের আশ্রয় দেওয়া সম্ভব নাকি! জবাবি ভাষণে অমিত

Date:

Share post:

লোকসভার পর রাজ্যসভাতেও তুমুল বিতর্কের পর পাস হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী বিল। রাজ্যসভায় বিজেপি সংখ্যালঘু হওয়া সত্ত্বেও প্রয়োজনীয় সংখ্যা জোগাড় করে ফেলেন মোদি-শাহ। বিলের পক্ষে ভোট পড়েছে ১২৫টি। ১০৫ জন সাংসদ ভোট দিয়েছেন বিলের বিপক্ষে। এবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ স্বাক্ষর করলে বিলটি আইনে পরিণত হবে।

নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে মুসলিমদের আশঙ্কার কোনও কারণ নেই বলে এদিন রাজ্যসভায় স্পষ্ট করেন অমিত শাহ। বলেন, ”বিলে দেশের মুসলিমদের কোনও ক্ষতি হবে না। তাঁরা এদেশের নাগরিক ছিলেন এবং থাকবেন। এনিয়ে দেশের একজন মুসলিমেরও শঙ্কার কোনও কারণ নেই। এনিয়ে যা রটানো হচ্ছে তা ঠিক নয়। মোদি সরকারের নেতৃত্বে এদেশের মুসলিমরা নিরাপদ। কিন্তু তার অর্থ এই নয় যে বিশ্বের সব দেশের মুসলিমদের এদেশে আশ্রয় দিতে হবে। কোথা থেকে দেব! কীভাবে চলবে দেশ!”

এছাড়াও নাগরিকত্ব সংশোধনী বিলে কেন রোহিঙ্গা মুসলিমদের সামিল করা হয়নি? রাজ্যসভার এই বিতর্কে তার জবাব দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি স্পষ্ট করেন, রোহিঙ্গারা কেউ সরাসরি ভারতে আসেনি। তারা অনুপ্রবেশ করে এদেশে ঢুকেছে।

Related articles

ঝালমুড়ি, মিষ্টি থেকে পলাশির গেট: শপথ মঞ্চ থেকে বাঙালিয়ানায় শান বিজেপির

প্রথমবার বাংলায় বিজেপির সরকার। বারবার দশকের পর দশক ধরে যে রাজনৈতিক দলকে বহিরাগত তকমা পেতে হয়েছে, বিপুল সংখ্যা...

আগামী সপ্তাহ থেকে বাড়তে পারে পেট্রোল-ডিজেলের দাম, কোপ পড়বে গৃহস্থালির গ্যাসেও! 

বাংলা-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন শেষ হতেই এবার জ্বালানির মূল্যবৃদ্ধির আশঙ্কা! বাণিজ্যিক গ্যাসের দাম একধাক্কায় প্রায় এক হাজার...

দেশের সেনা সর্বাধিনায়ক হলেন সুব্রামানি! নাম ঘোষণা পরবর্তী নৌসেনা প্রধানেরও

৩০ মে সেনা সর্বাধিনায়ক হিসেবে মেয়াদ শেষ হচ্ছে অনিল চৌহানের। এরপরে কে হবেন পরবর্তী সেনা সর্বাধিনায়ক? এনিয়ে জল্পনা...

শ্যামাপ্রসাদের সহকর্মী নবতিপর মাখনলালকে সম্বর্ধনা, ব্রিগেডে বাংলার সিনে-সংস্কৃতি জগতের বিশিষ্টরা 

বাংলার প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী-পশ্চিমবঙ্গের রাজ্যপাল থেকে শুরু করে...