Saturday, April 25, 2026

সব্যসাচীর ঘরে মমতার ছবি, দেখেই হতাশ বিজেপি কর্মীরা

Date:

Share post:

তাঁরা খবর পেয়েছিলেন সব্যসাচী দত্ত কলকাতায় তাঁদের দলের পর্যবেক্ষক হয়েছেন।
কলকাতায় দলের কার্যকলাপ নিয়ে তাঁদের বিস্তর ক্ষোভ ছিল।
তাঁদের বক্তব্য, নেতৃত্বের ভুলে কলকাতায় ডোবে দল; এবার লোকসভায় 18 এম পি জেতার বাজারেও কলকাতায় গোহারা।
তাঁরা নিজেরা উদ্যোগী কর্মী।
তাঁদের কিছু প্রস্তাব ছিল।

সেই কারণে বিধাননগরে সব্যসাচী দত্তর বাড়ি গেছিলেন উত্তর কলকাতার একঝাঁক সক্রিয় বিজেপি কর্মী।

বেশ কিছুক্ষণ কথা বলে আসার পর তাঁরা শুধু হতাশই নন, ভাবছেন দলটা আদৌ করবেন কি না।

সেদিনের অভিজ্ঞতা দলের রাজ্য কমিটির এক নেতাকে জানাতে সদলে যান ঐ কর্মীরা। তাঁরা বলেন,” কা বাড়ি গেলাম? উনি বিজেপি না তৃণমূল? ঢুকেই তো বিরাট মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। মালা পরানো। ঘরে কোথাও মোদিজি, অমিতজি, শ্যামাপ্রসাদের ছবি খুঁজে পেলাম না। এঁরা বিজেপিকে চাঙ্গা করবেন?”
এই কর্মীদের কথায়,” উনি নিজেই তো বলছেন সবে দলে এসেছি। আমাকে এসব বলে কী হবে? তাহলে দল এমন লোকেদের পর্যবেক্ষক করছে কেন? আমাদের দলে এলেই কেন্দ্রীয় বাহিনির গ্ল্যামার। কিন্তু কর্মীরাই যদি মনের কথা বলতে না পারেন, আলোচনা কার্যকর না হয়, তাহলে চলবে কীকরে? সেই তো এতদিন ধরে চলে আসা লবির হাতে দল থেকে যাবে।”

সব্যসাচীর ঘনিষ্ঠমহল অবশ্য এসব উড়িয়ে বলছে তিনি সবটা দেখে বুঝে নিচ্ছেন। বিজেপি কর্মীরা তাৎক্ষণিক ফল চাইলে কী করে সম্ভব?

উত্তর কলকাতাজুড়ে বিজেপির অন্দরমহলে ব্যাপক ক্ষোভ চলছে। একটি মহলের বক্তব্য, জেলা কমিটির যে নেতাদের হাতে দল থাকায় বারবার ডুবছে, এখনও তাদেরই রমরমা। পুরভোটে বিজেপির চমক দেওয়ার কোনো আশা নেই।

Related articles

অল্পের জন্য রক্ষা পেলেন বিদায়ী মন্ত্রী বীরবাহা! দুর্ঘটনায় দুমড়ে গেল কনভয়ের পাইলট কার

নির্বাচনী (West Bengal Election 2026) প্রচারের মাঝে পথ দুর্ঘটনা! সামান্যর জন্য রক্ষা পেলেন রাজ্যের বিদায়ী মন্ত্রী তথা বিনপুর...

H1B ভিসা নিয়ে নতুন বিল! চ্যালেঞ্জের মুখে ভারতীয়দের চাকরি

ফেল আমেরিকায় প্রবল সমস্যার সম্মুখীন হতে চলেছেন ভারতীয়-সহ বিদেশি নাগরিকরা। কারণ তাঁরা নাকি আমেরিকানদের চাকরি খেয়ে নিচ্ছে। ৩৬...

প্রথম দফার ভোটে তৃণমূলের চতুর্মুখী লাভ, দাবি কুণালের; বাংলার দেখানো পথেই দেশে পরিবর্তন, আশাবাদী ললিতেশ

বাংলার প্রথম দফা নির্বাচনে রেকর্ড ভোটদানের হার নিয়ে মিথ্যে প্রচার করছে বিজেপি। এত সংখ্যায় ভোট পড়ায় আখেরে চতুর্মুখী...

গরমের মাঝেই আজ দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দুর্যোগ! উত্তরে শুরু ঝড়- বৃষ্টি

শনির সকাল থেকে গুমোট গরম, বিকেলের পর ঝড় বৃষ্টির দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলায় জেলায় (rain alert in South...