Friday, June 5, 2026

প্রকৃত মুসলিমের এই দলে থাকা উচিত নয়, বিজেপি ত্যাগ করে সরব হুমায়ুন কবীর

Date:

Share post:

 

রাজ্যে সংখ্যালঘু মুসলিমদের বিজেপি-ত্যাগ শুরু হলো৷ CAB-র তীব্র বিরোধিতা করে রাজ্য বিজেপির হেভিওয়েট সংখ্যালঘু মুখ হুমায়ুন কবীর দল ছাড়লেন৷ বিজেপির অস্বস্তি বাড়িয়ে হুমায়ুন বলেছেন, “সংখ্যালঘু মুসলিমদের আতঙ্ক এই CAB আইন৷ কোনও প্রকৃত মুসলিমের এই মুসলিম-বিরোধী আইনের প্রবক্তা বিজেপি-র সঙ্গে থাকা উচিত নয়”৷
অনেক ঢাকঢোল পিটিয়ে
প্রাক্তন তৃণমূলী মন্ত্রী হুমায়ুন কবীর গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন। গত লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন তিনি। সেই
হুমায়ুনই এবার বিজেপি ছাড়লেন CAB-র জন্য সংখ্যালঘু সম্প্রদায়ের অস্তিত্বের সঙ্কট হবে অভিযোগ তুলে৷ এদিকে জানা গিয়েছে, বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় হুমায়ুনকে ‘তাড়াহুড়ো করে সিদ্ধান্ত’ নিতে নিষেধ করেছেন৷ হুমায়ুন দল ছাড়ার সিদ্ধান্তে আপাতত অটল আছেন৷

Related articles

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...

প্রয়াত সাংবাদিক নারায়ণ বসু

শতায়ু হওয়ার মাত্র পাঁচ মাস আগে চলে গেলেন সাংবাদিক নারায়ণ বসু। সল্টলেকের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত হন। মূলত...

তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার স্বরূপ বিশ্বাস 

স্টুডিও পাড়ায় কলাকুশলীদের থেকে তোলাবাজি, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ...

বিজেপির উচ্ছেদ অভিযান! ধ্বংস হকারদের জীবন-জীবিকা! রাস্তায় সর্বহারারা 

কলকাতায় মঙ্গলাহাট বা হাতিবাগান, জেলা স্তরে কোচবিহার বা কাকদ্বীপ— ছবিটা মোটের ওপর একই। নয়া বিজেপি সরকার ক্ষমতায় আসার...