Sunday, June 14, 2026

বৃদ্ধ বাবা-মাকে অবহেলার শাস্তি রোধে কাড়া বিল কেন্দ্রের

Date:

Share post:

বৃদ্ধ বাবা-মাকে অবহেলার শাস্তি এবার আরও কড়া করলো নরেন্দ্র মোদি সরকার। বাবা-মার দেখাশোনা না করলে এবার ছয় মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে। বুধবার এই সংক্রান্ত সংশোধনী বিলটি পেশ করা হয়েছে । লোকসভায় ওই বিল পেশ করেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় মন্ত্রকের মন্ত্রী থেবরচন্দ গেহলট।
সামাজিক ন্যায় বিচার মন্ত্রক ২০০৭-এ পাশ হওয়া মেইনটেনেন্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ পেরেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেনস আইনটিতে সংশোধনী আনা হল। এখন দোষী সাব্যস্ত হলে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
এতদিন পর্যন্ত বৃদ্ধ বাবা-মার দেখাশোনার জন্য আইনত দায়বদ্ধ থাকত তার নিজের ছেলে-মেয়ে এবং নাতি-নাতনি। এবার দত্তক নেওয়া এবং সত্‍ ছেলে-মেয়েদেরও এই আওতায় আনা হয়েছে । নাতি-নাতনি, বৌমা, জামাইয়ের কথাও বলা হয়েছে।
বৃদ্ধ বাবা-মার অভিযোগের দ্রুত বিচারে ট্রাইব্যুনাল তৈরি করা হবে। যেখানে ৮০ বছর বয়সি বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য় ৬০ দিন বা বিশেষ ক্ষেত্রে ৩০ দিনের মধ্যে  তাঁদের অভিযোগের নিষ্পত্তি করা হবে। এর থেক কম বয়সিদের জন্য ৯০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করতে হবে।

Related articles

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

শনিবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে জাতীয় কর্মসমিতির বৈঠক হয়। সেই বৈঠক থেকে নেত্রীর বার্তা, লড়াই চলছে। লড়াই চলবে।...