Wednesday, May 13, 2026

নাগরিকত্ব আইন বিরোধীদের উত্তর কোরিয়া যাওয়ার পরামর্শ দিয়ে ফের বিতর্কে তথাগত

Date:

Share post:

ফের বিতর্কিত মন্তব্য করে শিরোনামে মেঘালয়ের রাজ্যপাল তথা প্রাক্তন বিজেপি নেতা তথাগত রায়। সম্প্রতি, কেন্দ্রের নাগরিকত্ব সংশোধনী বিল সংসদের দুই কক্ষেইপাশ হয়েছে। এবং সেই বিলে রাষ্ট্রপতিও স্বাক্ষর করায় এখন তা কেন্দ্রীয় আইনে পরিণত হয়েছে। কিন্তু এই নতুন নাগরিক আইন ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে তুমুল বিক্ষোভ। এরই মাঝে টুইট করে বিতর্ক আরও বাড়িয়ে দিলেন তথাগত রায়।

এরকম কোনও ইস্যুতে কেন্দ্র বিরোধী কথা বলা হলে এতদিন বিজেপি নেতারা পাকিস্তানে চলে যাওয়ার পরামর্শ দিতেন। এবার আর পাকিস্তান নয়, অন্য দেশের ঠিকানা দিলেন তথাগত রায়। এবার কেন্দ্রের নাগরিকত্ব বিল নিয়ে যারা বিরোধিতা করছে, তাঁদের উত্তর–কোরিয়া চলে যাবার নির্দেশ দেন মেঘালয়ের রাজ্যপাল। অসম, ত্রিপুরা যখন নাগরিক আইনের বিরুদ্ধে উত্তাল, সেই সময়ে টুইট করে তথাগত রায় বলেন, ‘গণতন্ত্র স্বভাবগত ভাবেই বিভাজক। আপনারা যদি এরকম না চান, তবে উত্তর কোরিয়ায় চলে যান। বর্তমান সময় দাঁড়িয়ে এই দুটি বিষয় কখনও ভুলে যাওয়া উচিত নয়।’

Related articles

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...