Sunday, May 10, 2026

দেশী এমপিদের বিদেশ জয়

Date:

Share post:

ব্রিটেনের ভোটে এবার ভারতীয়দের জয়জয়কার। ভোটের ফল বলছে, এবার ৬৫জন অশ্বেতাঙ্গ হাউস অফ কমন্সে নির্বাচিত হয়ে এসেছেন। অর্থাৎ ৬৫৯আসনের ১০% অশ্বেতাঙ্গ, যা ব্রিটেনে নয়া ইতিহাস। নির্বাচিতদের মধ্যে আবার ১৫জন ভারতীয়। কনজারভেটিভ পার্টি এবং লেবার পার্টি, দুই দলের তরফেই সাতজন করে এমপি নির্বাচিত হয়েছেন। অন্য আর একজন এমপি নির্বাচিত হয়েছেন লিবারেল ডেমোক্র্যাট দলের টিকিটে। শুধু তাই নয় এই ভোটে রেকর্ড সংখ্যক মুসলিম প্রার্থী জিতেছেন। আকর্ষণের বিষয় হল, ব্রিটিশ পার্লামেন্টে এই প্রথম পাঞ্জাবি মহিলার পদার্পণ। তিনি প্রীত কউর গিল। পাগড়ি পরিহিত শিখ তনমনজিত সিং এই প্রথম পার্লামেন্টে ঢুকে রেকর্ড করেছেন।

ব্রিটিশ নির্বাচনে যারা জিতে এসেছেন গগন মহীন্দ্র, ক্লিয়ার কুটিনহো, প্রীতি প্যাটেল, অলোক শর্মা, শৈলেশ ভারা, সুয়েল ব্রেভারম্যান, ঋষি সুনাক, নবেন্দ্র মিশ্র, নাদিয়া হুইটোম, ভিজেন্দ্র শর্মা, তানমানজিত সিং দেশি, সীমা মালহোত্রা, প্রীতি কৌর গিল, লিসা নন্দী ও ভ্যালেরি ভাজ।

আরও পড়ুন-“নো এনআরসি, নো সিএএ”, হাওড়ার বিভিন্ন প্রান্তে উত্তেজনা

 

Related articles

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রথম প্রশাসনিক বৈঠক ঘিরে নিরাপত্তা পুলিশের

রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসেবে শপথ নেওয়ার পর সোমবার নবান্নে (Nabanna) পা রাখবেন শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। বেলা...

IPL: রাহানেদের মিশন আরসিবি, জটিল অঙ্কে নাইটদের প্লে-অফের সমীকরণ

দিল্লি থেকে কেকেআরের(KKR) গন্তব্য রায়পুর। রবিবার সকালে রায়পুরে পৌছালো নাইট ব্রিগেড। আগামী ১৩ মে আরসিবির(RCB) বিরুদ্ধে খেলতে নামবে...

রাজ্যে রাজনৈতিক পালাবদল, সমর্থকদের জন্য বার্তা সিএসকের

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে সমর্থকদের উদ্দেশে বিশেষ বার্তা দিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে...

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলা, গাড়িবোমা বিস্ফোরণে নিহত ২১ পুলিশকর্মী

পাকিস্তানের (Pakistan) উত্তর-পশ্চিমাঞ্চলে ফের জঙ্গি হামলা। আফগানিস্তান সীমান্ত সংলগ্ন খাইবার পাখতুনখোয়া (Khyber Pakhtunkhwa) প্রদেশের বান্নু জেলায় (In Bannu...