Tuesday, February 10, 2026

মানুষের ভোগান্তি বরদাস্ত নয়: মুখ্যমন্ত্রী

Date:

Share post:

আগেই রাজ্যবাসীকে সংযত থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার, সংবাদ মাধ্যমে সবাই শান্তি বজায় রাখার আহ্বান জানান তিনি। কিন্তু তা সত্ত্বেও শনিবার সকালে, জায়গায় জায়গায় বিক্ষোভ, অশান্তি দেখা দেয়। এরপরেই নিজের ফেসবুক পেজে ভিডিও পোস্ট করে তিনি ফের শান্তি বজায় রাখার বার্তা দেন। লেখেন “গণতান্ত্রিক পথে আন্দোলন করুন, কিন্তু আইন নিজের হাতে তুলে নেবেন না”। পথ ও রেল অবরোধ না করার আহ্বান দেন তিনি। এর পাশাপাশি, মমতা জানান, “সাধারণ মানুষের ভোগান্তি বরদাস্ত করা হবে না। যাঁরা গন্ডগোল করছেন, রাস্তায় নেমে আইন হাতে তুলে নিচ্ছেন, তাঁদের কাউকে ছেড়ে দেওয়া হবে না। বাসে আগুন লাগিয়ে, ট্রেনে পাথর ছুড়ে, সরকারি সম্পত্তি নষ্ট করলে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে”।
একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে এনআরসি ও সিএএ হচ্ছে না। সুতরাং এনিয়ে রাজ্যবাসীর শঙ্কিত হওয়ার কারণ নেই।

আরও পড়ুন-বিক্ষোভ-যানজটে নাজেহাল পথচারীরা

spot_img

Related articles

উচ্চ মাধ্যমিকে আর নেওয়া যাবে না অতিরিক্ত পাতা! নিয়ম বদল শিক্ষা সংসদের

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Exam)। এই বছর প্রথম সেমিস্টারে পরীক্ষা দেবে...

বাংলাদেশে সংখ্যালঘু ভোট টানতে মৃত দীপু দাসের পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ ইউনূসের

মাঝে কেবল একটা দিন, তারপরেই বাংলাদেশে সাধারণ নির্বাচন (Bangladesh Election)। তার আগে বাংলাদেশের সংখ্যালঘু ভোট টানতে দীপু দাসের...

সুপ্রিম নির্দেশ মেনে SIR-এর সময়সীমা বাড়ালো কমিশন, ২৮ তারিখ চূড়ান্ত তালিকা

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এর নয়া জারি করা করল সময়সূচি জাতীয় নির্বাচন...

ভোটের আগেই আমলা-পুলিশ বদল! সময়সীমা বেঁধে দিল কমিশন 

রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই প্রশাসনিক স্তরে বড়সড় রদবদলের নির্দেশ দিল ভারতের নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ-সহ পাঁচ ভোটমুখী...