Saturday, May 16, 2026

“মিথ্যে ব্যাখ্যা”, বিতর্কিত ছবি প্রসঙ্গে বললেন বাদশা

Date:

Share post:

বিক্ষোভে উস্কানি দিতে নয়, বরং নিজেই আটকে পড়ে ছিলেন অবরোধে। বিতর্কিত ছবি নিয়ে জানালেন অভিনেতা বাদশা মৈত্র।

এনআরসি ও সিএএ নিয়ে বিক্ষোভের বিভিন্ন ছবি ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। তার মধ্যে একটি ছবি নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে। ছবিতে ছিল সাঁতরাগাছিতে গোলমালের মধ্যে দাঁড়িয়ে ফোনে কথা বলছেন বাদশা। এই ছবিকে হাতিয়ার করে তাঁর বিরুদ্ধে বিক্ষোভে উস্কানি দেওয়ার অভিযোগ করেন অনেকে। এ বিষয়ে বাদশা মৈত্র সঙ্গে কথা বলে ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’। তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই ছবির মিথ্যে ব্যাখ্যা হয়েছে। গোলমালে উস্কানি দিতে নয়, বিক্ষোভের জেরে নিজেই আটকে পড়েছিলেন।

শনিবার, ডোমজুড়ে ডিওয়াইএফআই-এর একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন বাম-মনস্ক এই অভিনেতা। সাঁতরাগাছির কাছে বিক্ষোভের জেরে তাঁর গাড়ি আটকে যায়। গাড়ি থেকে নেমে ডিওয়াইএফআইয়ের নেতাদের সঙ্গে ফোনে কথা বলছিলেন বাদশা। তাঁর ফোন পেয়ে, দুজন স্থানীয় যুবককে পাঠিয়ে বাদশাকে গ্রামের মধ্যে রাস্তা দিয়ে অনুষ্ঠান মঞ্চে নিয়ে যান ডিওয়াইএফআই নেতৃত্ব। কিন্তু যখন তিনি সাঁতরাগাছিতে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন, সেই সময় তাঁর ছবি কেউ মোবাইলে তোলে এবং সেটাকেই ভুল ব্যাখ্যা করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। আপাতত মুর্শিদাবাদের বাড়িতে রয়েছেন বাদশা। সেখান থেকেই কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করছেন তিনি। এই ঘটনায় কলকাতা পুলিশের সাইবার সেলে অভিযোগ দায়ের করবেন বলেও ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’কে জানিয়েছেন বাদশা।

আরও পড়ুন-বড়দিনের উৎসবে মাতোয়ারা স্কটিশ চার্চের খুদেরা

 

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...