Tuesday, April 28, 2026

ভারতীয় দলের প্রাক্তন তারকার বিরুদ্ধে মারধরের অভিযোগ

Date:

Share post:

ভারতীয় দলের প্রাক্তন তারকার বিরুদ্ধে মারধরের অভিযোগ। অভিযোগ প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের তারকা প্রবীন কুমারের বিরুদ্ধে। এক সময় ধোনির দলের পেস বিভাগের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন প্রবীন কুমার।অভিযোগ জানিয়েছেন দীনেশ কুমার নামে এক ব্যবসায়ী। তিনি জানান, প্রবীন তাঁকে বেধরক মারধর করেছেন। এমনকী তাঁর সাত বছরের ছেলেকেও ধাক্কা মেরে ফেলে দিয়েছেন প্রবীন কুমার।

প্রবীন ও দীনেশ একই পাড়ার বাসিন্দা। মেরঠের মুলতাননগরে থাকেন তাঁরা। দীনেশের ছেলে প্রতিদিন স্কুল বাসে যাতায়াত করে। এদিনও ছেলের অপেক্ষায় রাস্তায় বাইক নিয়ে দাঁড়িয়ে ছিলেন দীনেশ। এর পর স্কুল বাস আসার পর একে একে বাচ্চাদের নামাতে থাকে। সেই সময় গাড়ি নিয়ে হাজির হন প্রবীন। স্কুল বাস থেকে বাচ্চাদের নামতে কিছুটা দেরি হচ্ছিল। প্রবীন কুমারের তর সইছিল না। তিনি হর্ন বাজাতে শুরু করেন। এর পরই দীনেশের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় প্রবীনের। মেজাজ হারিয়ে দীনেশের উপর তিনি চড়াও হন বলে অভিযোগ। দীনেশ পুলিশকে জানিয়েছেন, ঘটনার সময় প্রবীন মত্ত অবস্থায় ছিলেন। মদ্যপ অবস্থায় প্রবীন তাঁকে মারধর করেন। তাতে তাঁর আঙুল ভেঙে গিয়েছে। যদিও প্রবীন কুমার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, সামান্য কথা কাটাকাটির পর ব্যাপারটা মিটে যায়। তিনি এমন ঘটনাকে আমল দিতে চান না। তাই পুলিশের কাছেও তিনি কোনও পালটা অভিযোগ দায়ের করেননি।

আরও পড়ুন-“মিথ্যে ব্যাখ্যা”, বিতর্কিত ছবি প্রসঙ্গে বললেন বাদশা

 

Related articles

মহিলা-শিশুদের ভয় দেখিয়ে কী ভোট চলছে, জ্ঞানেশ কুমারকে প্রশ্ন তৃণমূলের

রাজ্যে দ্বিতীয় দফায় ভোটের আগের দিনও নির্বাচন কমিশনকে (Election Commission), 'ভীত সন্ত্রস্ত' কুমার এবং বিজেপিকে ধুয়ে দিল তৃণমূল...

পাটিয়ালায় রেললাইনে বিস্ফোরণ, উদ্ধার রক্তাক্ত দেহ! নাশকতার আশঙ্কা

পাঞ্জাবের পাটিয়ালায় শম্ভু-আম্বালাই রেললাইনের ধারে ভয়াবহ এক বিস্ফোরণে চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি...

খড়গপুর IIT-তে ফের রহস্যমৃত্যু! হস্টেল থেকে উদ্ধার চতুর্থ বর্ষের পড়ুয়ার দেহ

মঙ্গলবার সকালে খড়গপুর আইআইটির (Kharagpur IIT) হস্টেল থেকে ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের পড়ুয়ার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

সোনা পাপ্পু মামলায় পুলিশকর্তা শান্তনুকে মঙ্গলেই হাজিরার নির্দেশ ইডির 

রাজ্যে যখন দ্বিতীয় দফার ভোট (second phase of assembly election) ঘিরে চূড়ান্ত প্রস্তুতি চলছে ঠিক তখনই পুলিশকর্তা শান্তনু...