Saturday, June 13, 2026

জেলায় জেলায় উত্তাপ ছড়াল NRC-CAA বিরোধী আন্দোলন

Date:

Share post:

NRC ও CAA-এর প্রতিবাদে রবিবার সকাল থেকেই অবরুদ্ধ শিয়ালদহ দক্ষিণ শাখায় প্রায় সমস্ত লাইন। দক্ষিণ ২৪ পরগনার মল্লিকপুর ও দেউলাতে এনআরসির প্রতিবাদে অবরোধ করে বিক্ষোভকারীরা। যার জেরে বারুইপুর, ডায়মন্ডহারবার, লক্ষ্মীকান্তপুর লাইনে বন্ধ ট্রেন চলাচল।

উত্তর ২৪ পরগনার আমডাঙার সোনাডাঙা এবং ধানকল মোড়ে গাছের গুঁড়ি ফেলে, আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভকারীরা। খড়দাতেও কল্যাণী এক্সপ্রেসওয়েতে পথ অবরোধ করা হয়। তার জেরে দীর্ঘ যানজট হয় কল্যাণী এক্সপ্রেসওয়েতে। বীরভূমের মুরারইয়ে প্রথমে মিত্রপুর তারপর হিয়াকতনগরে মুরারই–বহরমপুর রাজ্য সড়কের উপর টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভকারীরা। বিক্ষোভের জেরে বহু ট্রেন বাতিল করেছে দক্ষিণপূর্ব রেল, পূর্ব রেল এবং উত্তরপূর্ব রেল। সেগুলি হল :-

তাম্রলিপ্ত এক্সপ্রেস

তিস্তা–তোর্সা এক্সপ্রেস

হাওড়া–মালদা ইন্টারসিটি এক্সপ্রেস

কলকাতা–রাধিকাপুর এক্সপ্রেস

হাটেবাজারে এক্সপ্রেস

হাওড়া–কাটিহার এক্সপ্রেস

কলকাতা–গুয়াহাটি গরিব রথ এক্সপ্রেস

আজিমগঞ্জ–হাওড়া এক্সপ্রেস

শিয়ালদা–পুরী দুরন্ত এক্সপ্রেস

কামরূপ এক্সপ্রেস

ব্রহ্মপুত্র মেল

এর সঙ্গে গুজব আর উস্কানি রুখতে পশ্চিমবঙ্গের ছ’টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করল রাজ্য প্রশাসন। নবান্ন সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উত্তর দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার একাধিক অংশে বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা।

আরও পড়ুন-শিয়ালদহ দক্ষিণ শাখায় সমস্ত লাইনেই সকাল থেকে রেল অবরোধ, আক্রান্ত পুলিশ

 

Related articles

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...

সুদীপ এখন শুধুই ‘বোঝা’! বেসুরো সাংসদকে তীব্র কটাক্ষ তাপসের

কুণাল ঘোষের পর এবার বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 'বোঝা' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন...