Saturday, May 2, 2026

মুখ্যমন্ত্রীকে তলব করার খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে সমালোচনার মুখে রাজ্যপাল

Date:

Share post:

রাজভবন-নবান্ন সংঘাত তুঙ্গে। এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে এসে দেখা করতে বললেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এবং সেটা টুইট মারফৎ সকলকে জানিয়ে দিলেন তিনি! যা রাজনৈতিক মহলকে অবাক করে দিয়েছে। বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, রাজ্যের সাংবিধানিক প্রধান হয়ে কীভাবে একজন রাজ্যপাল প্রশাসনিক প্রধানকে রাজভবনে ডেকে পাঠানোর খবর সোশ্যাল মিডিয়ায় ফলাও করে লেখেন? রাজ্যপালের এই ভূমিকা নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে।

উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় টুইট করে মুখ্যমন্ত্রীকে রাজভবনে এসে তাঁর সঙ্গে দেখা করে কথা বলার বিষয় জানিয়েছেন রাজ্যপাল। টুইটে জগদীপ ধনকড় লিখেছেন, “সাম্প্রতিক পরিস্থিতির গুরুত্ব বিচারে, আগামিকাল তাঁর সুবিধামতো সময়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে আমার সঙ্গে দেখা করতে বলেছি।”

একইসঙ্গে আজ মুখ্যসচিব ও ডিজিপি এদিন তাঁর সঙ্গে দেখা না করায় টুইট করে ক্ষোভ প্রকাশ করেন রাজ্যপাল।

আরও পড়ুন-টাকা দিয়ে বিজেপির বন্ধুরা হামলা করাচ্ছে: মমতা

 

Related articles

ভোট গণনার দিন রাজ্যে ঝড়বৃষ্টির কমলা সর্তকতা! উইকেন্ডে বিক্ষিপ্ত বর্ষণ জেলায় জেলায়

বাংলার আকাশে দুর্যোগের মেঘ। একদিনের বৃষ্টি বিরতি কাটিয়ে ফের কালবৈশাখীর সতর্কতা জেলায় জেলায়। রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি (Rain)...

কেন্দ্রীয় সরকারি কর্মীদের ভোটগণনায় সমস্যা নেই, হাইকোর্টের রায় বহাল সুপ্রিম কোর্টে

বাংলার বিধানসভা নির্বাচনের ভোট গণনায় (Vote Counting) শুধু কেন্দ্রীয় সরকারই কর্মী কেন, কমিশনের সিদ্ধান্তের বিরোধিতায় সুপ্রিম কোর্টে (Supreme...

অমানবিক গেরুয়া রাজ্য! অ্যাম্বুল্যান্সে রক্ত লাগায় রোগীর স্ত্রীকে দিয়ে সাফ করালেন চালক

চরম হতাশাজনক সরকারি পরিষেবা! দুর্ঘটনাগ্রস্ত এক ব্যক্তিকে অ্যাম্বুল্যান্সে নিয়ে আসার সময়ে গাড়ির গায়ে লেগে গিয়েছে রক্ত। কিন্তু এবার...

পুনর্নির্বাচনের প্রথম দেড় ঘণ্টা পার, নির্বিঘ্নেই চলছে ভোটদান 

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (WBLA 2026) দ্বিতীয় দফায় ইভিএম কারচুপির অভিযোগের জেরে শনিবার দক্ষিণ ২৪ পরগনার ১৫ টি বুথে...