Tuesday, May 19, 2026

২৪ ঘণ্টার মধ্যেই গোটা দক্ষিণবঙ্গে নামবে পারদ

Date:

Share post:

রাজ্যে তাপমাত্রা নামছে হু হু করে। ২৪ ঘণ্টার মধ্যেই কনকনে শীতে কাঁপতে চলেছে গোটা দক্ষিণবঙ্গ। কলকাতাতেও ভালো শীত পড়তে চলেছে। বুধবার সকাল থেকেই তার টের পাওয়া যাবে।
মঙ্গলবার সকাল থেকেই ঠান্ডা হাওয়া বইছে রাজ্য জুড়ে। বুধবার সকাল থেকে কনকনে হাওয়া আরও বাড়বে দক্ষিণবঙ্গে।আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কনকনে ঠান্ডা হাওয়ার প্রভাব থাকবে বেশি। সেখানে শৈত্যপ্রবাহের সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস।


চলতি মরশুমে এখনও পর্যন্ত তাপমাত্রার পারদ একবারও ১৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামেনি। আরব সাগরের উপর ঘূর্ণাবর্ত, রাজস্থানের উপর নিম্নচাপের কারণে উত্তুরে হাওয়া রাজ্যে ঢোকার বদলে জলীয় বাষ্প পূর্ণ বায়ুপ্রবাহ চলে গিয়েছে উত্তরের দিকে। পাশাপাশি একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার জেরে জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশে তুষারপাত হলেও উত্তুরে হাওয়ার প্রবাহকে বাধা দিয়ে গিয়েছে। ফলে মধ্য-ডিসেম্বরেও শীতের দেখা এখনও পর্যন্ত মেলেনি। এর মাঝেও আশার কথা শুনিয়েছেন আবহাওয়াবিদরা। জানিয়েছেন, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান আর বীরভূমে তাপমাত্রা দশের অনেকটাই নীচে নেমে যেতে পারে। কোথাও কোথাও তাপমাত্রা ৭-৮ ডিগ্রির ঘরে পৌঁছানোর সম্ভাবনা।
তুলনামূলক ভাবে কলকাতার তাপমাত্রা একটু বেশি থাকলেও, ঠান্ডা যথেষ্টই অনুভূত হবে।শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১১-১২ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে।

Related articles

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...

ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামোর উন্নতিতে জোর নিশীথের, বাড়ল আর্থিক পুরস্কারের অঙ্কও

বিগত ১৫ বছরে খেলাধূলায় পিছিয়ে পড়া বাংলাকে চাগিয়ে তুলতে আসরে নতুন ক্রীড়া দফতর। খেলোয়াড়দের উৎসাহিত করতে একাধিক নতুন...