Thursday, June 4, 2026

প্রয়াত মোহনবাগান সভাপতি গীতানাথ গঙ্গোপাধ্যায়, ময়দানে শোকের ছায়া

Date:

Share post:

কলকাতা ময়দান হারাল আরও এক আদ্যপান্ত মোহনবাগানি তথা স্বনামধন্য আইনজীবী গীতানাথ গঙ্গোপাধ্যায়। জন্মাবধি ক্লাব অন্ত প্রাণ কলকাতা ময়দানকে চিরতরে বিদায় জানালেন মোহনবাগান সভাপতি। মঙ্গলবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।গীতানাথ গঙ্গোপাধ্যায়ের প্রয়াণে ময়দান জুড়ে শোকের ছায়া নেমে আসে।ক্লাবের বর্তমান সচিব টুটু বোসের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন প্রয়াত সভাপতি।এই বয়সেও প্রায় নিয়মিত ক্লাবে আসতেন গীতানাথবাবু। সেই পথ চলা থেমে গেল আজ।
ক্লাবের আইনি কার্যকলাপে পরামর্শদাতা হিসাবে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। গত বছরই ক্লাব তাঁকে সম্মানিত করে। ২০১৮ সালে নির্বাচনে জয়ী হওয়ার পর তাঁকে সাম্মানিক সভাপতি পদ দেন টুটু বোস। তারপর থেকেই আমৃত্যু সভাপতি পদ অলঙ্কৃত করেছেন তিনি।কিছুদিন আগে একটি দুর্ঘটনার সম্মুখীন হন তিনি।গুরুতর আহত হন গীতানাথবাবু। তারপর থেকেই আরও অসুস্থ হয়ে পড়েন তিনি। বেশ কিছুদিন ধরেই শ্বাসকষ্টে ভুগছিলেন। এদিন হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।তার এই আকস্মিক প্রয়াণে মর্মাহত সবুজ মেরুন কর্তারা।

Related articles

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...