Saturday, May 16, 2026

গণতন্ত্র মেনেই নাগরিকত্ব বিল আইনে পরিণত হয়েছে, দাবি রাজ্যপালের

Date:

Share post:

“CAA দেশের জন্য একটি ইতিবাচক আইন। গণতন্ত্রে যা বলা আছে, সেই ভাবেই এই বিলকে আইনে পরিণত করা হয়েছে। রাজ্যের সংবিধান প্রধান হিসাবে সকলের কাছে অনুরোধ, ভুল বুঝবেন না। এই আইন দেশের কোনও মানুষের বিরুদ্ধে নয়।” বুধবার রাজভবনে এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানান রাজ্যপাল জগদীপ ধনকড়।

এরপরই রাজ্যপাল বলেন, “রাজনৈতিক দলগুলি কী করছে বা ভাবছে সেটা নিয়ে আমি কোনও মন্তব্য চাইছি না। কিন্তু যারা সরকারে আছে, তাদের এই আইন মেনে চলা উচিত। যেমন ভাবে আমি আইনে বাঁধা আছি। ঠিক সেইভাবেই রাজ্য সরকারও আইনে বাঁধা আছে। আমি আশাবাদী রাজ্যের মুখ্যমন্ত্রী আমার সঙ্গে আলোচনা করবেন, এবং সেই আলোচনা হবে রাজ্যের জন্য ইতিবাচক।”

অন্যদিকে, এদিন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা এবং রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন। সেই প্রসঙ্গে ধনকড় বলেন, “মুখ্যসচিব এবং ডিজিপি আমার সঙ্গে দেখা করেছেন। ওনাদের সঙ্গে আমি ৭০ মিনিটের বৈঠক করেছি। রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে জানতে চেয়েছি। আমি আমার বক্তব্যও তাঁদের জানিয়েছি।”

মুখ্যসচিব ও ডিজিপি তাঁকে তথ্য দিয়েছেন বলে জানিয়েছেন ধনকড়। রাজ্যপাল বলেন, “মুখ্যসচিব ও ডিজিপি-এর কাছে আমি রাজ্যের মানুষের ইচ্ছা জানতে চেয়েছিলাম, কারণ যে ঘটনা ঘটছে সেটা আমার জানা দরকার।”

মালদা-মুর্শিদাবাদের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে তিনি যেতে পারেন বলেও জানিয়েছেন রাজ্যপাল। তাঁর কথায়, “মালদা-মুর্শিদাবাদের ঘটনায় আমি মর্মাহত। তবে আমরা পিছনের দিকে তাকাতে চাইছি না। আমাদের লক্ষ্য সামনের দিকে এগিয়ে গিয়ে কীভাবে সব ঠিক করা যায়। আমি চাই, সরকারের সঙ্গে এ বিষয়ে আমার কথা হাওয়া উচিত।”

আরও পড়ুন-তাঁর নামে ফেক ভিডিও চালানোর অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী

 

Related articles

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...