Friday, May 15, 2026

বিশ্বের সব থেকে ধনী ইউটিউবারের বয়স জানেন? মাত্র আট বছর!

Date:

Share post:

বিশ্বের সব থেকে ধনী ইউটিউবারের বয়স জানেন? মাত্র আট বছর। নিশ্চয়ই চমকে উঠছেন? কিন্তু এটাই বাস্তব যে এখনই তার বার্ষিক আয় পৌঁছে গিয়েছে ২৬ মিলিয়ন মার্কিন ডলারে। সব থেকে ধনী ইউটিউবারের নাম রায়ান কাজি নামে এক শিশু।

বুধবার ফোর্বস ম্যাগাজিনের একটি তালিকা প্রকাশিত হয়েছে। সেখানে নাম রয়েছে দুনিয়ার সেই সব মানুষের , যাঁরা ইউটিউব চ্যানেল থেকে বিশাল অঙ্কের টাকা আয় করেন। সেই তালিকায় এক নম্বরে আছে রায়ান।
২০১৯ সালে রায়ান তার ইউটিউব চ্যানেল থেকে আয় করেছে ২৬ মিলিয়ন মার্কিন ডলার। শুধু এ বছরই নয়, ২০১৮-এও সে সর্বোচ্চ আয়ের ইউটিউবার ছিল। সে বছর তার আয় ছিল ২২ মিলিয়ন মার্কিন ডলার।

নিশ্চয়ই ভাবছেন কিভাবে সম্ভব? আসলে ২০১৫ সালে রায়ানের মা-বাবা তার নামে একটি ইউটিউব চ্যানেল খোলেন, নাম দেন র‍্যায়ান’স ওয়ার্ল্ড । বর্তমানে সেই চ্যানেলের গ্রাহকের সংখ্যা ছাড়িয়েছে ২২.৯ মিলিয়ন অর্থাত্‍ ২ কোটি ২৯ লাখ।বিভিন্ন বাক্স খুলে তার ভিতরের খেলনা বের করে কী ভাবে রায়ান সেগুলি নিয়ে খেলে তারই ভিডিও করে এই চ্যানেলে পোস্ট করা হয়। আর তাতেই বাজিমাত করেছে খুদে রায়ান ।

আরও পড়ুন-ঘুষ নিতেও ডিজিটাল অ্যাপ ! সাসপেন্ড ৪ পুলিশ কর্মী

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...