Friday, May 15, 2026

রামচন্দ্র গুহ আটকের ঘটনায় প্রতিবাদ সব মহলে, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বেঙ্গালুরুতে সিএএ-র প্রতিবাদ মিছিল থেকে আটক ইতিহাসবিদ রামচন্দ্র গুহ। রীতিমতো টেনে-হিঁচড়ে তাঁকে নিয়ে যায় পুলিশ। এই ঘটনায় সারা দেশ নিন্দায় মুখর। ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, “এই সরকার পড়ুয়াদের ভয় পায়। ভারতের একজন প্রখ্যাত ইতিহাসবিদকে নিয়ে নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিকপঞ্জি সংবাদমাধ্যমে কথা বলতে দেখে সরকার ভয় পেয়েছে। রামচন্দ্র গুহর আটকের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। যাঁরা আটক হয়েছেন তাঁদের প্রতি সহমর্মিতা জানাই”।

মুখ্যমন্ত্রীর পাশাপাশি রামচন্দ্র গুহ আটকের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পবিত্র সরকার, সুগত বসু, অভিরূপ সরকার সহ শিক্ষাবিদরা। প্রতিবাদ করার অধিকার সবার আছে। যাঁরা রামচন্দ্র গুহর মতো ইতিহাসবিদকে ওইভাবে টেনেহিঁচড়ে গাড়িতে তোলে, তারা জানেই না কার সঙ্গে তারা এ ধরনের ব্যবহার করছে। প্রতিক্রিয়ায় জানান ক্ষুব্ধ বুদ্ধিজীবীরা।

আরও পড়ুন-বিশ্বের সব থেকে ধনী ইউটিউবারের বয়স জানেন? মাত্র আট বছর!

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...