Monday, May 18, 2026

দেশজোড়া প্রতিবাদের তীব্রতা বাড়ছে, জারি ১৪৪ ধারা, আটক বহু

Date:

Share post:

নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসির বিরুদ্ধে দেশজোড়া প্রতিবাদে সামিল প্রায় দশটি রাজ্য। উত্তর-পূর্ব ও বাংলা ছাড়িয়ে তীব্র প্রতিবাদে সামিল হয়েছে রাজধানী দিল্লি, লখনউ, হায়দরাবাদ, বেঙ্গালুরু এমনকী আমেদাবাদও। বেঙ্গালুরুতে ইতিহাসবিদ রামচন্দ্র গুহকে আটকের প্রতিবাদে ক্ষোভ জানিয়েছেন বিদ্বজ্জনরা। দিল্লিতে বামপন্থীদের মিছিলকে বেআইনিভাবে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ সিপিআইয়ের ডি রাজা, সিপিএমের বৃন্দা কারাতের। দিল্লিতে এনআরসি ও নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভ- জমায়েত আটকাতে জারি হয়েছে ১৪৪ ধারা। প্রায় ১৭ টি মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। দিল্লি-হরিয়ানা সীমান্ত সিল করা হয়েছে। উত্তরপ্রদেশের সম্ভল, লখনউতে বহু সাধারণ মানুষ প্রতিবাদে সামিল হয়েছেন। লখনউতে বাস জ্বালানোর মত হিংসার ঘটনাও ঘটেছে। তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদে প্রতিবাদ- বিক্ষোভ হয়েছে জোরদার। কলকাতায় অবিজেপি দলগুলি ও বিভিন্ন গণ সংগঠন ও নাগরিকদের ফোরাম আলাদা আলাদা মিছিল ও প্রতিবাদসভা করেছে। রাজনৈতিক দলগুলির মতই সর্বত্র নাগরিকত্ব আইন বাতিলের দাবি তুলেছেন সাধারণ মানুষ। উত্তাপের আঁচ পৌঁছেছে খোদ মোদি ও শাহের রাজ্যেও। গুজরাটের আমেদাবাদ শহরে সিআইআই-এনআরসির বিরুদ্ধে আওয়াজ তুলেছেন স্থানীয় মানুষ। আন্দোলন দমন করতে পুলিশের অতিসক্রিয়তাও তোপের মুখে পড়েছে।

আরও পড়ুন-সিএএ-র বিরোধিতায় বিক্ষোভ ঘিরে রণক্ষেত্র লখনউ

 

Related articles

‘বিচার হবেই’’! নিহত আপ্তসহায়কের বাড়িতে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর 

ঠিক ১১ দিন আগের সেই ভয়ঙ্কর রাতের ক্ষত এখনও দগদগে। বিধানসভা ভোটের ফলপ্রকাশের রেশ কাটতে না কাটতেই গত...

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...