Friday, February 27, 2026

নাগরিকত্ব প্রমাণে জন্মস্থান বা জন্মতারিখ সংক্রান্ত প্রামাণ্য নথিই যথেষ্ট, জানাল কেন্দ্র

Date:

Share post:

নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে যেভাবে দেশজুড়ে ধোঁয়াশা তৈরি হয়েছে এবং চলছে অরাজকতা, সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে উদ্যোগী হল কেন্দ্রীয় সরকার। সমস্ত ধোঁয়াশা কাটিয়ে দিয়ে স্পষ্ট জানিয়ে দেওয়া হলো , নাগরিকত্ব প্রমাণে ভারতীয় নাগরিককে জন্মস্থান বা জন্মতারিখ সংক্রান্ত প্রামাণ্য নথি অথবা একসঙ্গে দুটো জমা করালেই হবে। সেজন্য ১৯৭১-এর আগেকার পূর্বপুরুষের কোনও পরিচয়পত্র বা জন্মের শংসাপত্র জমা দিতে হবে না।


শুক্রবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রেস ইনফরমেশন ব্যুরো-র তরফে একটি টুইটার-বার্তায় এ কথা জানানো হয়েছে।
ওই টুইট-বার্তায় আরও জানানো হয়েছে, দেশের কোনও নাগরিককে নাগরিকত্ব প্রমাণের জন্য জন্মস্থান বা জন্ম তারিখের নথি ছাড়া অন্য কোনও তথ্যপ্রমাণ দিতে হবে না। ওই একটি বা দু’টি প্রামাণ্য নথিতেই বহু তথ্য থাকে, ফলে অন্য কোনও নথিপত্রের প্রয়োজন নেই। এরই পাশাপাশি, যে সমস্ত নিরক্ষর নাগরিকের কাছে জন্মস্থান বা জন্মতারিখ সংক্রান্ত কোনও নথিই নেই, তাঁদের জন্য ওই সম্প্রদায়ের কোনও সদস্যের সাক্ষ্যও স্থানীয় প্রশাসনের কাছে পেশ করা যেতে পারে। সেটাও প্রামাণ্য নথি হিসাবে গ্রহণ করা হবে । তবে সেক্ষেত্রে স্থানীয় প্রশাসনের অনুমতিও লাগবে ।

spot_img

Related articles

বেকসুর খালাস কেজরিওয়াল-সিসোদিয়া! দিল্লি আবগারি মামলায় CBI-কে ভর্ৎসনা আদালতের

বিজেপির প্ল্যান আরও একবার ভেস্তে গেল। সিবিআই দিয়ে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল(Arvind Kejriwal) নাম বদনাম করা তো গেলই...

ভয়ঙ্কর ভূমিকম্প কলকাতায়, তীব্র আতঙ্ক মানুষের মধ্যে

তীব্র ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল কলকাতা(Kolkata)। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৮। ৫৫.৮ মাইল গভীরে ছিল ভূ-কম্পনের উৎসস্থল।...

মুখ্যমন্ত্রীই অনুপ্রেরণা, তৃণমূলের পতাকা হাতে নিয়ে মন্তব্য অ্যাথলিট স্বপ্নার 

জল্পনার অবসানে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত অ্যাথলিট স্বপ্না বর্মণ (Swapna Barman)। শুক্রবার সকালে কলকাতা তৃণমূল ভবনে...

মাঠে শুধু গম্ভীরের ক্লাস নয়, সূর্যদের প্রত্যাবর্তনের নেপথ্যে রয়েছে ‘ভিডিও’

জিম্বাবোয়েকে হারিয়ে বিশ্বকাপের(T20 World Cup) সেমিফাইনালে লড়াইয়ে প্রবলভাবেই টিকে রয়েছে ভারত(India)। টি২০ বিশ্বকাপের(T20 World Cup) সুপার এইটের প্রথম...