Thursday, May 14, 2026

সিএএ বিরোধী আন্দোলনে নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে যোগীর রাজ্যে তৃণমূলের প্রতিনিধি দল

Date:

Share post:

NRC-CAA নিয়ে এবার সর্বভারতীয়স্তরে মুভমেন্ট করতে চলেছে তৃণমূল কংগ্রেস। এই ইস্যুতে এবার যোগীর রাজ্য উত্তর প্রদেশের লখনউ যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। জানা গিয়েছে, দীনেশ ত্রিবেদীর নেতৃত্বে লখনউ যাচ্ছে ৪ সদস্যের তৃণমূল প্রতিনিধি দল।

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত আন্দোলনকারীদের পরিবারের সঙ্গে দেখা করবেন তাঁরা। পাশাপাশি, ওই ঘটনায় আহতদের দেখতেও যাবেন তাঁরা।

দীনেশ ত্রিবেদী ছাড়াও ওই প্রতিনিধি দলে রয়েছেন প্রতিমা মণ্ডল, মহম্মদ নাদিমুল হক ও আবীর বিশ্বাস। আগামীকাল ২২ ডিসেম্বর রবিবারই তাঁরা লখনউ পৌঁছাবেন। আজ, শনিবার দলের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে একথা জানানা হয়েছে।

আরও পড়ুন-ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে কী বললেন সৌরভ, জানেন?

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...