Friday, May 15, 2026

ওয়ার্কার্স কংগ্রেসের দীর্ঘদিনের দাবি মানলো মেট্রো রেল

Date:

Share post:

মেট্রো রেলের কমার্শিয়াল পোর্টার পদে কর্মরতদের পদোন্নতির জন্য বিভাগীয় বা ডিপার্টমেন্টাল পরীক্ষায় বসার এতদিন কোনও সুযোগ ছিলো না৷ এমনকী সরাসরি পদোন্নতিরও কোনও সুযোগ ছিলনা এতদিন।


বিভাগীয় পদোন্নতির পরীক্ষায় বসতে হলে মেট্রো রেল কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন হয়। কমার্শিয়াল পোর্টারদের কাছে এই অনুমতি এতদিন অধরা ছিল। মেট্রোরেল ওয়ার্কার্স কংগ্রেসের সাধারণ সম্পাদক তাপস মুখোপাধ্যায় দীর্ঘদিন ধরেই এ ব্যাপারে লড়াই চালিয়েছেন। অবশেষে মেট্রোরেল ওয়ার্কার্স কংগ্রেসের দীর্ঘদিনের দাবি মেনে মেট্রোরেল কর্তৃপক্ষ কমার্শিয়াল পোর্টারদের পদোন্নতির জন্য বিভাগীয় পরীক্ষায় বসার অনুমতি দিয়েছে।এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন ইউনিয়নের পদাধিকারী মঞ্জুরিকা মুখোপাধ্যায়। মেট্রোরেল কর্তৃপক্ষের এই প্রশংসনীয় পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে ওয়ার্কার্স কংগ্রেস৷

Related articles

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...

নিট পরীক্ষার নতুন দিন ঘোষণা NTA-র 

প্রশ্নপত্র ফাঁস বিতর্কে বাতিল হয়ে যাওয়া সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।...

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পদ...