Saturday, May 23, 2026

ছাত্র মিছিলকে কেন্দ্র করে বিজেপি অফিসের সামনে তুমুল উত্তেজনা! পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

Date:

Share post:

শনিবার সন্ধ্যায় NRC-CAA বিরোধী ছাত্র মিছিলকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা তৈরি হলো সেন্ট্রাল অ্যাভিনিউতে বিজেপি রাজ্য দফতরের সামনে।

কেন্দ্রের নয়া CAA আইনের বিরোধিতা করে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বিশাল ছাত্র মিছিল বের হয়। প্রথমে ঠিক ছিল রাজ্য বিজেপি দফতর ঘেরাও করে ছাত্র-ছাত্রীরা। কিন্তু পুলিশ অনুমতি না দেওয়ায়, সেই কর্মসূচি থেকে সরে আসে পড়ুয়ারা। ঠিক হয় মিছিল বিজেপি পার্টি অফিসের সামনে দিয়ে যাবে, কিন্তু শেষ হবে মহাজাতি সদনে।

ভালোভাবেই মিছিল এগিয়ে আসছিল। কিন্তু বিজেপি অফিসের সামনে সেই মিছিল এলে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। মিছিল থেকে বেশ কিছু পড়ুয়া ব্যারিকেড ভেঙে বিজেপি অফিসের দিকে এগোতে গেলে পুলিশ বাধা দেয়।এরপরই ছাত্র-ছাত্রীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিকে ঘিরে ধুন্ধুমার বাঁধে এলাকায়। বেশ কিছুক্ষণ পর পুলিশ মিছিলকে বিজেপি অফিসের সামনে থেকে সরিয়ে নিয়ে যেতে পারে।

এদিকে মিছিল এলে উত্তেজনা ছড়াতে পারে সেই আশঙ্কা থেকে আগে থেকেই সেন্ট্রাল এভিনিউ চত্বর ব্যাপক পুলিশ দিয়ে দুর্গের চেহারা নেয়। বিজেপি কর্মীদেরও ওই সময় অফিস থেকে রাস্তায় আসতে দেওয়া হয়নি।

এদিকে ব্বিজেপি অফিসের সামনে স্লোগানও দিতে থাকে মিছিলে হাঁটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। অন্যদিকে বাঁশ,লাঠি হাতে পাল্টা বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপির কর্মীরা সমর্থকরাও। সবমিলিয়ে বেশ কিছুক্ষণ ব্যাপক উত্তেজনা তৈরি হয় ওই এলাকায়।

যার জেরে সেন্ট্রাল অ্যাভিনিউ, মহত্মাগান্ধীরোড এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সামাল দিতে হিমশিম খেতে পুলিশকে। উল্লেখ্য, এই মিছিলে মূলত পা মিলিয়েছে কলকাতা শহরের চারটি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। যাদবপুর, প্রেসিডেন্সি, কলকাতা ও আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা হেঁটেছে এই মিছিলে।

আরও পড়ুন-শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি করা হচ্ছে: রাজ্যপাল

 

Related articles

ভালো আছেন দর্শনা, আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন অভিনেত্রী!

একটানা শ্যুটিং করতে গিয়ে শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)। বৃহস্পতিবার রাতেই হাসপাতালে ভর্তি...

গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও...

দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম 

মধ্যবিত্তের পকেটের চাপ বাড়িয়ে ফের বাড়ল জ্বালানির দাম (Petrol Diesel Price hike)। এই নিয়ে গত ১০ দিনে তৃতীয়বার...

ইমপার বৈঠকে চূড়ান্ত অসভ্যতা! পিয়াকে হেনস্থা, আস্থা ভোটে সভাপতি বদলের ইঙ্গিত

বাংলায় বিধানসভা নির্বাচনে ক্ষমতার রদবদলের পরই টালিগঞ্জ পাড়ায় রদবদলের ইঙ্গিত মিলেছে। এবার কার্যত সেই ইঙ্গিতেই শিলমোহর। ইমপার (EIMPA)...