Friday, May 15, 2026

পাল্টা জবাব মমতার : মানুষই বিচার করবে কে ঠিক, কে ভুল

Date:

Share post:

রামলীলা ময়দান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাল্টা মুখ্যমন্ত্রী স্পষ্ট ও দ্বর্থহীন ভাষায় জবাব দিলেন। যে ভাষা রীতিমতো প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ জানানোর ভাষা। যার মধ্যেই রয়েছে উত্তর… আমি-আপনি কে? জবাব দেবেন তো জনতা জনার্দন।

মুখ্যমন্ত্রীর ট্যুইট করে বলেছেন, আমি যা বলেছি তা জনতার দরবারে রয়েছে আর আপনি যা বলেছেন, সেটাও তাই। তবু /ভারতজুড়ে আমাদের বিরোধিতা চলছে, চলবে। এনআরসি-সিএএ নিয়ে প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য পরস্পর বিরোধী। এনআরসির নামে কারা ভারতের মৌলিক ভাবনাকে দ্বিখণ্ডিত করছে তা মানুষ দেখছেন, শুনছেন। তাঁরাই বিচার করবেন কে ঠিক, কে ভুল!

বাতিল হোক এনআরসি, বাতিল হোক সিএএ।

আরও পড়ুন-মোদি ভার্সেস দিদি, রামলীলা ময়দান থেকে মুখ্যমন্ত্রীকে আক্রমণ

 

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...