Wednesday, May 20, 2026

সংবিধান পাঠ করে কংগ্রেসের নীরব প্রতিবাদ রাজঘাটে

Date:

Share post:

সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় সত্যাগ্রহ। সোমবার সোনিয়া গান্ধীর নেতৃত্বে নয়াদিল্লির রাজঘাটে ধর্ণায় বসেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, রাহুল, প্রিয়াঙ্কা এবং দুই রাজ্যের দলীয় মুখ্যমন্ত্রী। শুরুতেই সোনিয়ার আহ্বানে শান্তিপূর্ণ উপায়ে সংবিধান পাঠের মাধ্যমে বিজেপি সরকারের বিরুদ্ধে নীরব প্রতিবাদ করেন তাঁরা। কংগ্রেসের বক্তব্য, নাগরিকত্ব আইনে বৈষম্যের শিকার হবেন দেশের সংখ্যালঘু সম্প্রদায়। খর্ব হবে সংবিধান বর্ণিত নাগরিকের মৌলিক অধিকার। সেই সংবিধান রক্ষাতেই এদিন রাজঘাটে ধরণায় সংবিধানের প্রস্তাবনা পাঠ করেন কংগ্রেসের ধরণায় বসা নেতারা। এই অবস্থান-বিক্ষোভে উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলোট। রাজঘাটে উপস্থিত ওই নেতারা সংবিধানের মৌলিক অধিকার রক্ষার আহ্বান জানান।

কংগ্রেসের ধরণায় শামিল হতে যুব সম্প্রদায়কে আহ্বান জানান রাহুল-প্রিয়ঙ্কা।

সিএএ-র বিরুদ্ধে গত শুক্রবার একটি ভিডিয়ো বার্তায় নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন সোনিয়া গান্ধি। এই আইনকে বৈষম্যমূলক আখ্যা দেন সোনিয়া। এদিন বেলা ৩টে থেকে রাজঘাটে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভের সূচনা হয়। রাত ৮টা পর্যন্ত তা চলে।

Related articles

অসামাজিক কাজ বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরই: ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট আইন কার্যকর শুরু

বিধানসভা নির্বাচনের প্রচারে যে ডিটেক্ট, ডিলিট, ডিপোর্টের কথা বলে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, এবার সেই আইন...

খুন না, আত্মহত্যাই! ফের আদালতের দ্বারস্থ ত্বিষার পরিবার

ভোপালে ত্বিষা শর্মার (Twisha Sharma death) মৃত্যুতে তদন্ত যতই এগোচ্ছে একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। ত্বিষার পরিবারের দাবি,...

অস্ত্র আইনে মামলা! গ্রেফতারি এড়াতে আদালতে আত্মসমর্পণ পুত্র-সহ সাংসদ মালার

অস্ত্র আইনে মামলা রুজু হওয়ায় গ্রেফতারি এড়াতে আদালতে আত্মসমর্পণ করলেন সাংসদ মালা রায় (Mala Ray)। একই সঙ্গে আত্মসমর্পণ...

প্রতিশ্রুতি মতো জমি হস্তান্তর শুরু: BSF-কে ২৭ কিমি জমি দেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী

বাংলায় বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশের সঙ্গে ভারতের বাংলার সীমান্তে কাঁটাতারের বেড়া পড়বে। ক্ষমতায় আসার পরে প্রথম মন্ত্রিসভার বৈঠক...