Friday, May 1, 2026

বড়দিনে বৃষ্টির আশঙ্কা পশ্চিমের জেলায়, সপ্তাহ-শেষে ফিরতে পারে শীত

Date:

Share post:

বড়দিনের শহরে উৎসবের আমেজ। সেজেছে পার্ক স্ট্রিট চত্বর। জেলায় জেলায় লেগেছে বড়দিন আর নববর্ষের রং৷ তার মাঝেই আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বড়দিনে থাকছে বৃষ্টির আশঙ্কা। তবে, কলকাতা কিছুটা ‘গরম’ থাকলেও, আনন্দ মাটি হওয়ার কোনও কারণ নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
পশ্চিমি ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া একটি বিপরীত ঘূর্ণাবর্তের কারণে ঝাড়খণ্ড এবং এ রাজ্যের সংলগ্ন জেলাগুলিতে আজ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার এই ঘূর্ণাবর্তের জেরে কলকাতা- সহ দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও হাল্কা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। 27 ডিসেম্বর, শুক্রবার বৃষ্টি না হলেও আকাশ থাকবে মেঘলা।
তবে শনিবার থেকে ফের নামতে শুরু করবে পারদ। বর্ষশেষে ফিরে আসতে পারে কনকনে ঠান্ডার পরিবেশ। হাওয়া অফিস বলছে, বুধবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কলকাতায় তা থাকবে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস।

Related articles

মহানগরীতে কালবৈশাখীর ভ্রুকুটি, জেলায় জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা!

গরমের দাবদাহ কাটিয়ে গত কয়েকদিনে স্বস্তির বৃষ্টি ভিজেছে তিলোত্তমাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা (Rain in South Bengal)। দুর্যোগ এখনই...

ED তলবে সিজিও কমপ্লেক্সে সুজিত

পুর-নিয়োগ মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) তলবে সিজিও কমপ্লেক্সে (CGO complex) পৌঁছলেন সুজিত বসু (Sujit Bose)। সকাল সাড়ে দশটা...

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের গেটের মুখে বসল গার্ডরেল, সাখাওয়াত মেমোরিয়ালে বাড়ল নিরাপত্তা

তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ ও স্ট্রংরুম বিতর্কের জেরে এবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র (Khudiram anushilan kendra) ও সাখাওয়াত মেমোরিয়ালে গার্লস...

ফের বাড়ল অটো এলপিজির দাম, ভাড়া বৃদ্ধির আশঙ্কা আমজনতার 

বাণিজ্যিক গ্যাসের পর এবার বাড়ল অটো এলপিজির দামও (Auto LPG gas price hike)। শুক্রবার থেকে একধাক্কায় ৬ টাকা...