Friday, May 1, 2026

বড়দিনেই অতিরিক্ত সেনা প্রত্যাহার উপত্যাকায়

Date:

Share post:

পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে উপত্যকার আর সেই কারণেই ৭২ কোম্পানি সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিল স্বরাষ্ট্র মন্ত্রক। মঙ্গলবার এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের আগেই সেখানে পাঠানো হয়েছিল অতিরিক্ত বাহিনী। ৩৭০ ধারা প্রত্যাহারের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপত্যাকায় মোতায়েন ছিল অতিরিক্ত বাহিনী।

স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, এখন জম্মু-কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। সেই কারণে চলতি মাসের প্রথমেই উপত্যকা থেকে ২০ কোম্পানি বাহিনী প্রত্যাহার করা হয়েছে। এবার সেখান থেকে ৭২ কোম্পানি বাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৭২ কোম্পানি বাহিনীর মধ্যে ছিল ২৪ কোম্পানি আধা সামরিক বাহিনী, ১২ কোম্পানি বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ, ১২ কোম্পানি ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ বা আইটিবিপি, ১২ কোম্পানি সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ ও ১২ কোম্পানি সশ্বস্ত্র সীমা বল বা এসএসবি।

Related articles

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের গেটের মুখে বসল গার্ডরেল, সাখাওয়াত মেমোরিয়ালে বাড়ল নিরাপত্তা

তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ ও স্ট্রংরুম বিতর্কের জেরে এবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র (Khudiram anushilan kendra) ও সাখাওয়াত মেমোরিয়ালে গার্লস...

ফের বাড়ল অটো এলপিজির দাম, ভাড়া বৃদ্ধির আশঙ্কা আমজনতার 

বাণিজ্যিক গ্যাসের পর এবার বাড়ল অটো এলপিজির দামও (Auto LPG gas price hike)। শুক্রবার থেকে একধাক্কায় ৬ টাকা...

আজ ফের পোস্টাল ব্যালট মুভমেন্টের সম্ভাবনা, রাতের পর সকালেও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে কুণাল

স্ট্রং রুমে কারচুপির অভিযোগে সরব তৃণমূল কংগ্রেস (TMC), বৃহস্পতিবার রাতের পর শুক্রবার সকালে ফের ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে গেলেন...

একধাক্কায় ৯৯৪ টাকা বাড়ল গ্যাসের দাম!

মে মাসের প্রথম দিনে একলাফে প্রায় হাজার টাকার কাছাকাছি বেড়ে গেল বাণিজ্যিক গ্যাসের দাম (commercial cylinder price hike)...