Thursday, May 14, 2026

২০২০তে রাজ্যের সব মামলা থেকে মুক্ত হতে চলেছেন সুদীপ্ত সেন

Date:

Share post:

এক কৌশলী আইনি কায়দা।

তাতে সারদাকান্ডে অন্তত শ’দুই মামলার অবসান করে জেলমুক্তি পেতে চলেছেন সুদীপ্ত সেন। কয়েকমাসের মধ্যেই এটা ঘটবে। তবে কেন্দ্রীয় এজেন্সির মামলায় তিনি আটকে থাকতে পারেন।

বিষয়টা এরকম: রাজ্যের যে বিপুল মামলা, তার কিছু সিবিআই নিয়েছে।

তার পরেও সুদীপ্তকে প্রায় ১৮০টি মামলা লড়তে হচ্ছে।

এদিকে রাজ্যের এই মামলাগুলির সর্বোচ্চ সাজা ৭ বছর। সুদীপ্ত ২০১৩ সাল থেকে বন্দি। এপ্রিল থেকে অগস্ট মাসের মধ্যে মামলাগুলি হয়েছে।

ফলে ২০২০ সালে প্রতিটিরই সর্বোচ্চ মেয়াদের সাজা শেষ হয়ে যাচ্ছে। উল্লেখ্য, ২০১৪ সালে একটি মামলায় সুদীপ্তর ৩ বছর সাজা হয়। তার মেয়াদ তো ২০১৭তেই শেষ।

আইনজ্ঞ মহলের খবর, সেজন্য সুদীপ্ত রাজ্যের মামলাগুলিতে উকিল না দিয়ে নিজে সওয়াল করে দোষ স্বীকার করার রণকৌশল নিয়েছেন।

এতে মামলার উকিল এবং জামিন বন্ড, কোনো খরচই লাগছে না।
দোষ স্বীকার করলে যে কারাদন্ড পাবেন, সেই সময়টা এমনিতেই কভার হয়ে গেছে বা যাচ্ছে। ফলে মুক্তি নিশ্চিত।

সূত্রের খবর, এই আইনি রণকৌশলেই এগোচ্ছেন সুদীপ্ত সেন। সব ঠিকঠাক থাকলে ২০২০ সালে রাজ্যের সব মামলার জাল থেকে তিনি বেরিয়ে যাবেন।

তবে সিবিআই, ইডির মামলা তিনি লড়বেন। সেখানে তাঁর উকিলবাবুও আছেন। রাজ্যের মামলায় তিনি নিজেকে অসহায় দেখিয়ে উকিল দিচ্ছেন না। কোর্ট লিগাল এইড থেকে উকিল দিচ্ছে কোথাও কোথাও। তারও দরকার নেই। সুদীপ্তর রণকৌশল, দোষ স্বীকার করে সাজা ঘোষণা করিয়ে দেখিয়ে দেওয়া তাঁর সেই সময়টা জেলে থাকা হয়ে গেছে।

আদালতসূত্রের বক্তব্য, অকারণ আর মামলা লড়ার খরচ না করে আইনিভাবে ঠিক পদক্ষেপই নিয়েছেন সুদীপ্ত।

Related articles

বিধানসভায় স্পিকার পদপ্রার্থী বিজেপির রথীন্দ্র, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বিধায়কের 

বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠনের পর এবার পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার (New Speaker of West Bengal Assembly) হিসেবে বিজেপির পরিষদীয়...

বাংলা যেন বুলডোজার রাজ্য না হয়! ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল আইনজীবী মমতার 

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বৃহস্পতিবার ব্যক্তিগতভাবে কলকাতা হাই কোর্টে (Kolkata High Court) উপস্থিত হয়ে বাংলাজুড়ে বিজেপির ছড়িয়ে দেওয়া...

উচ্চমাধ্যমিকে জেলাভিত্তিক সাফল্যের শীর্ষে পূর্ব মেদিনীপুর, প্রথম দশে কলকাতাও 

বৃহস্পতিবার সকালে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত (HS Result) হতে দেখা গেল জেলাভিত্তিক পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর (East...

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...