Friday, February 27, 2026

দিদিকে বলো’র সাফল্যের পর তৃণমূলের কর্মসূচি, “আমার বুথ সবচেয়ে মজবুত”

Date:

Share post:

 

‘দিদিকে বলো’র নজিরবিহীন সাফল্যের পর তৃণমূলের নতুন কর্মসূচি, “আমার বুথ সবচেয়ে মজবুত”৷

এই কর্মসূচি আপাতত চালু হচ্ছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া সহ গোটা জঙ্গলমহলে৷ একুশের নির্বাচনের আগেই বুথ স্তর পর্যন্ত দলকে আরও শক্তিশালী এবং সঙ্ঘবদ্ধ করতেই দল মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পিত এই কর্মসূচি৷ এই কর্মসূচির মধ্য দিয়ে তৃণমূল নেতা-কর্মীরা নিজের নিজের এলাকার বুথ সুরক্ষিত করবেন৷ বুথ সুরক্ষিত থাকলেই ভোটে তার প্রভাব পড়বে৷ বাঁকুড়া, আসানসোল এবং দুর্গাপুরে শুরু করা হচ্ছে এই কর্মসূচি। এই কর্মসূচিতেও বিরাট সাড়া মিলবে বলেই তৃণমূলের বিশ্বাস৷ প্রতি বুথ থেকে দু’জন করে SC, ST, ছাত্র, যুব ও মহিলা প্রতিনিধিদের নিয়ে তৈরি করা হবে একটি কোর- গ্রুপ। এনারা বাড়ি বাড়ি ঘুরে স্থানীয় সমস্যা, সরকারি পরিষেবা সঠিক মিলছে কি না, তা খতিয়ে দেখবেন । একইসঙ্গে দলের প্রচারও করবেন৷ পর্যায়ক্রমে আরও কয়েকটি জেলায় তা ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।

spot_img

Related articles

হোয়াটস অ্যাপ লগইনে সমস্যা, ভারতে পরিষেবা ব্যাহত হওয়ার অভিযোগ!

শুক্রবার সকাল থেকে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটস অ্যাপ (Whats App) লগইন করতে সমস্যায় পড়েছেন ইউজাররা। সোশ্যাল মিডিয়ায় অভিযোগ...

শনিতে ভোটার তালিকা প্রকাশ, জেনে নিন কীভাবে খুঁজবেন নিজের নাম

রাজ্যে এসআইআর (SIR)পরবর্তী ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি, শনিবার। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বারবার হয়রান হতে হয়েছে...

প্রয়াত ক্রিকেটার রিঙ্কু সিংয়ের বাবা

বিশ্বকাপের মাঝেই পিতৃ বিয়োগ ক্রিকেটার রিঙ্কু সিংয়ের (Rinku Singh)। চতুর্থ পর্যায়ের লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন খচান্দ্র সিং (Khachandra...

স্বপ্নের বিয়ে: উদয়পুরের ডেস্টিনেশনে বিয়ের পরে আবেগঘন পোস্ট বিজয়-রশ্মিকার

কখনও হৈ হৈ করে হাসছেন। কখনও সেই হাসির মধ্যেই চোখ ভরে যাচ্ছে জলে। সঙ্গী সাথীদের খুনসুটি দেখে মনে...